Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

///4.00181721/10-0017 সুরাঃ হাশ্র ৫৯ ৪০০ পারাঃ ২৮ এগুলো তো রাসূলুন্নাহ্‌ (সঃ) আমাকে দিয়ে রেখেছেন!” রাসূলুল্লাহ (সঃ) তখন তাকে বললেনঃ “হে উম্মে আইমান (রাঃ)! এর বিনিময়ে আমি তোমাকে এতো এতো প্রদান করবো (সুতরাং তোমার চিন্তার কোন কারণ নেই)।” কিন্তু তিনি মানলেন না, বরং এ কথাই বলতে থাকলেন । আবার রাসূলুল্লাহ্‌ (সঃ) তাকে বললেনঃ “তোমার জন্যে এতো এতো রয়েছে!” এতেও তিনি সন্তুষ্ট হলেন না, বরং একই কথা বলতে থাকলেন । রাসূলুল্লাহ্‌ (সঃ) পুনরায় বললেনঃ “তোমাকে এই পরিমাণ, এই পরিমাণ দেয়া হবে।” আমার ধারণা হয় যে, তিনি শেষ পর্যন্ত বললেনঃ “তোমাকে যা দেয়া হয়েছে তার প্রায় দশগুণ দেয়া হবে,” তখন তিনি খুশী হলেন এবং নীরবতা অবলম্বন করলেন । সুতরাং আমাদের মাল আমাদেরকে ফিরিয়ে দেয়া হলো ।”১ ফায়-এর এই মাল যে পাঁচ জায়গায় খরচ করা হবে, গানীমাতের মাল খরচ করার জায়গাও এই পাচটি । সূরায়ে আনফালে এর পূর্ণ তাশ্রীহ ও তাওযীহ্‌ সহ পরিপূর্ণ তাফসীর আল্লাহ্‌ পাকের ফযল ও করমে গত হয়েছে। এ জন্যে এখানে আমরা আর এর পুনরাবৃত্তি করলাম না। এরপর মহান আল্লাহ্‌ বলেনঃ ফায়-এর মালের খরচের জায়গাগুলো আমি এজন্যেই স্পষ্টভাবে বর্ণনা করলাম যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান শুধু তাদের মধ্যেই এরশ্বর্য আবর্তন না করে । শুধু মালদারদের হাতে চলে গেলে তারা তাদের ইচ্ছামত তা খরচ করতো এবং দরিদ্রদের হাতে তা আসতো না। ইরশাদ হচ্ছেঃ আমার রাসূল (সঃ) তোমাদেরকে যে কাজ করতে বলে তা তোমরা কর এবং যা হতে তোমাদেরকে নিষেধ করে তা হতে বিরত থাকো । তোমরা এ বিশ্বাস রাখো যে, রাসূল (সঃ) তোমাদেরকে যে কাজ করার আদেশ করে সেটা ভাল কাজই হয় এবং যে কাজ হতে তোমাদেরকে নিষেধ করে তা নিঃসন্দেহে মন্দ কাজ । হযরত মাসরূক (রাঃ) হতে বর্ণিত আছে যে, একজন মহিলা হযরত ইবনে মাসউদ (রাঃ)-এর নিকট এসে বলেঃ “আমার নিকট এ খবর পৌছেছে যে, আপনি নারীদের উক্তি করা হতে ও চুলে চুল মিলিত করা হতে নিষেধ করে থাকেন, আচ্ছা বলুন তো, আপনি এটা আন্রাহ্‌্র কিতাবে পেয়েছেন, অথবা রাসূলুল্লাহ্‌ (সঃ) হতে শুনেছেন?” উত্তরে হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেনঃ “হ্যা, এটা আমি আল্লাহ্র কিতাবেও পেয়েছি এবং রাসূলুল্লাহ্‌ সেঃ) হতেও ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম বুখারী (রঃ) এবং ইমাম মুসলিম (রঃ)' বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ৪০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।