Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

0///4.00181721/10,.0017 সূরাঃ হুজুরাত ৪৯ ও ৩৯ পারাঃ ২৬ হযরত জুদ্দী (রঃ) বর্ণনা করেছেন যে, এক সফরে হযরত সালমান (রাঃ) দু'জন লোকের সঙ্গে ছিলেন যাদের তিনি খিদমত করতেন । তারা তাকে খেতে দিতেন। একবার হযরত সালমান (রাঃ) শুয়ে পড়েছিলেন, ইতিমধ্যে যাত্রীদল তথা হতে প্রস্থান করেন। পরবর্তী বিশ্রামস্থলে পৌঁছে এ দুই ব্যক্তি দেখেন যে, হযরত সালমান রোঃ) আসেননি । কাজেই বাধ্য হয়ে তাদেরকে নিজেদের হাতেই তাবু খাটাতে হয়। তাই তারা রাগান্বিত হয়ে বলেনঃ “সালমান (রাঃ)-এর কাজতো এটাই যে, অপরের রান্নাকৃত খাবার খাবে এবং অপরের খাটানো তাবুতে বিশ্রাম করবে (অর্থাৎ নিজে কিছুই করবে না)।” কিছুক্ষণ পর হযরত সালমান রোঃ) আসলেন । এ দুই ব্যক্তির নিকট তরকারী ছিল না। সুতরাং তারা তাকে বললেনঃ “রাসূলুল্লাহ সেঃ)-এর নিকট গিয়ে তুমি আমাদের জন্যে কিছু তরকারী নিয়ে এসো।” তিনি গেলেন এবং বললেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমার সঙ্গীদ্ধয় আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। যদি আপনার কাছে তরকারী থাকে তবে আমাকে দিন।” রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “তারা তরকারী কি করবে? তারা তরকারী তো পেয়েই গেছে।” হযরত সালমান (রাঃ) ফিরে গেলেন এবং গিয়ে সঙ্গীদ্ধয়কে এ কথা বললেন। তারা উঠে তখন নিজেরাই রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট হাযির হলেন এবং বললেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমাদের কাছে তো তরকারী নেই এবং আপনি তা পাঠানওনি।” তখন রাসূলুল্লাহ সেঃ) তাদেরকে বললেনঃ “তোমরা তো সালমান (রাঃ)-এর গোশতের তরকারী খেয়েছো, যেহেতু, ভোমরা তার সম্পর্কে এরূপ এরূপ কথা বলেছো।” এ সময় হয -এ আয়াতটি অবতীর্ণ হয়। ( বলার কারণ এই যে, এঁ সময় হযরত সালমান (রাঃ) ঘুমিয়ে ছিলেন, আর তার সঙ্গীদ্বয় তার গীবত করছিলেন। হাফিষ যিয়াউল মুকাদ্দাসী (রঃ) স্বীয় মুখতার" নামক গ্রন্থে প্রায় এ ধরনেরই একটি ঘটনা বর্ণনা করেছেন এবং ওটা হযরত আবু বকর (রাঃ) ও হযরত উমার (রাঃ)-এর ঘটনা । তাতে এও রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) তাদেরকে বলেনঃ “তোমাদের এ খাদেমের গোশত আমি তোমাদের দাতে লেগে থাকতে দেখছি ।” তাদের শুধু এটুকু বলা বর্ণিত আছেঃ “এ তো দেখি খুবই ঘুমাতে পারে?” তারা দু'জন রাসূলুল্লাহ (সঃ)-কে বললেনঃ “হে আন্মাহর রাসূল (সঃ)! আপনি আমাদের জন্যে ক্ষমা প্রার্থনা করুন!” তিনি তখন তাদেরকে বলেনঃ “তোমরা তাকেই (গোলামকেই) তোমাদের জন্যে ক্ষমা প্রার্থনা করতে বল। সেই তোমাদের জন্যে ক্ষমা প্রার্থনা করবে ।”

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।