///4.00181721/10-0017 সূরাঃ হাশ্র ৫৯ ৩৯৮ পারাঃ ২৮ থামুন।” অতঃপর তিনি এ চারজন সম্মানিত ব্যক্তিকে সম্বোধন করে বলেন, যে আল্লাহ্র হুকুমে আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত রয়েছে। তার কসম দিয়ে আমি আপনাদেরকে বলছি যে, আল্লাহ্র রাসূল (সঃ) যে বলেছেনঃ 'আমরা (নবীরা) কোন ওয়ারিশ রেখে যাই না, আমরা যা কিছু মোল-ধন) ছেড়ে যাই তা সাদকারূপে গণ্য হয়।' এটা কি আপনাদের জানা আছে?” তারা উত্তরে বললেনঃ “হ্যা (আমাদের জানা আছে)।” অতঃপর তিনি হযরত আলী (রাঃ) ও হযরত আব্বাস (রাঃ)-কে সম্বোধন করে বললেন, যে আল্লাহ্র হুকুমে আসমান ও যমীন কায়েম রয়েছে তার কসম দিয়ে আমি আপনাদেরকে বলছি যে, “আমরা কোন ওয়ারিশ রেখে যাই না, আমরা যা ছেড়ে যাই তা সাদকারূপে গণ্য হয়। রাসূলুল্লাহ্ (সঃ)-এর এ উক্তিটি আপনাদের জানা আছে কি?” তারা জাবাবে বললেনঃ “হ্যা, আছে।” তখন হযরত উমার (রাঃ) বললেনঃ “আল্লাহ্ তা'আলা তার রাসূল (সঃ)-এর জন্যে কিছু সম্পদ খাস করেছিলেন,যা জনগণের, মধ্যে কারো জন্যে খাস করেননি ।” অতঃপর তিনি . 24654 আয়াতটি পাঠ করে বলেনঃ “আল্লাহ্ তা'আলা বানী নাধীরের মাল স্বীয় রাসুল (সঃ)-কে ফায় স্বরূপ দিয়েছিলেন । আন্লাহ্র কসম! না আমি এতে আপনাদের উপর অন্য কাউকেও প্রাধান্য দিয়েছি, না আমি নিজে সবই নিয়ে নিয়েছি। রাসূলুল্লাহ্ সেঃ) এটা হতে তার নিজের ও পরিবারবর্গের এক বছরের খরচ গ্রহণ করতেন এবং বাকীটা বায়তুল মালে জমা দিতেন।” তারপর তিনি এ চারজন মহান ব্যক্তিকে অনুরূপভাবে আন্রাহ্্র কসম দিয়ে জিজ্ঞেস করেনঃ “এটা কি আপনাদের জানা আছে?” তারা “হ্যা” বলে উত্তরে দেন। তারপর তিনি এ দুই সম্মানিত ব্যক্তিকে এ রূপ কসম দিয়ে জিজ্ঞেস করেন এবং তারাও উত্তরে 'হ্যা' বলেন। অতঃপর হযরত উমার রাঃ) বলেনঃ “রাসূলুল্লাহ্ (সঃ)-এর ইন্তেকালের পর হযরত আবূ বকর (রাঃ) খলীফা নির্বাচিত হন। তারপর আপনারা দু'জন (হযরত আলী রাঃ ও হযরত আব্বাস রাঃ) তার কাছে আসেন। হে আব্বাস (রাঃ)! আপনি আত্মীয়তার দাবী জানিয়ে আপনার ভ্রাতুষ্পুত্র (সঃ)-এর মাল হতে আপনার মীরাস যাশ্রা করেন। আর ইনি অর্থাৎ হযরত আলী (রাঃ) নিজের প্রাপ্যের দাবী জানিয়ে স্থীয় স্ত্রী অর্থাৎ হযরত ফাতিমা (রাঃ)-এর পক্ষ হতে তার পিতা (সঃ)-এর মালের মীরাস চেয়ে বসেন। জবাবে হযরত আবু বকর (রাঃ) আপনাদের দু'জনকে বলেনঃ “রাসূলুল্লাহ্ (সঃ) বলেছেনঃ “আমরা কোন ওয়ারিশ রেখে যাই না। আমরা যা কিছু ছেড়ে যাই তা সাদকারূপে গণ্য হয়'।” আল্লাহ্ তা“আলা খুব ভাল জানেন যে, হযরত আবু বকর (রাঃ) নিশ্চিতরূপে একজন
— পৃষ্ঠা ৩৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।