Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

///4.00181721/10-0017 সুরাঃ হাশর ৫৯ ৩৯৩ পারাঃ ২৮ সঞ্চার হয়। আর ত্রাসের সঞ্চার হবেই না বা কেন? তাদেরকে অররোধকারী ছিলেন এমন এক ব্যক্তি যাকে আল্লাহ্‌ তাআলার পক্ষ হতে প্রভাব দান করা হয়েছিল৷ তার নাম শুনে শক্রদের অন্তর এক মাসের পথের ব্যবধান হতে কেপে উঠতো । তার প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক! ইয়াহুদীরা তাদের নিজেদের হাতে তাদের ঘর-বাড়ীগুলো ধ্বংস করতে শুরু করে । ছাদের কাঠ ও ঘরের দরজাগুলো নিয়ে যাবার জন্যে ভেঙ্গে ফেলতে থাকে। মুমিনদের হাতেও ওগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। তাই আল্লাহ্‌ তাবারাকা ওয়া তা'আলা বলেনঃ অতএব, হে চক্ষুম্মান ব্যক্তিরা! তোমরা এটা হতে উপদেশ ও শিক্ষা গ্রহণ কর। এরপর মহামহিমান্বিত আল্লাহ্‌ বলেনঃ যদি এ ইয়াহুদীদের ভাগ্যে নিবসিন লিপিবদ্ধ না থাকতো এবং আল্লাহ্‌ তাদের নিবসিনের সিদ্ধান্ত গ্রহণ করে না থাকতেন তবে দুনিয়ায় তিনি তাদেরকে আরো কঠিন শাস্তি দিতেন। তাদেরকে হত্যা করা হতো ও বন্দী করা হতো। অতঃপর তাদের জন্যে পরকালে রয়েছে জাহান্নামের শাস্তি । বানু নাধীরের এ যুদ্ধ বদর যুদ্ধের ছয় মাস পরে সংঘটিত হয়েছিল। উট বোঝাই করে যত মাল তারা নিয়ে যেতে পারতো তা নিয়ে যাবার অনুমতি তাদেরকে দেয়া হয়েছিল । কিন্তু অস্ত্র-শস্ত্র নিয়ে যাবার অনুমতি তাদেরকে দেয়া হয়নি। তারা ছিল এ গোত্রের লোক যাদেরকে ইতিপূর্বে কখনো নির্বাসনূ দেয়া হয়নি। হুষরত উরওয়া ইবনে যুবায়ের (রাঃ) বলেন যে, টিতে ১৫1০: হতে ০2৮৩ 9.4, পর্যন্ত আয়াতগুলো বানী নাষীরের এই ঘটিনা সম্পর্কেই অবতীর্ণ হয়। ১৫ শব্দের অর্থ “হত্যা” এবং 'ধ্বংস'ও করা হয়েছে। রাসূলুল্লাহ (সেঃ) প্রতি তিনজনকে একটি করে উট এবং একটি করে মশক দিয়েছিলেন। এই ফায়সালার পরেও রাসূলুল্লাহ্‌ (সেঃ) হযরত মাসলামা (রাঃ)-কে তাদের নিকট পাঠিয়ে দেন এবং তাদেরকে অনুমতি প্রদান করেন যে, তারা যেন তিন দিনের মধ্যে নিজেদের আসবাব-পত্র ঠিকঠাক করে নিয়ে সেখান হতে প্রস্থান করে। এই পার্থিব শাস্তির পরেই পারলৌকিক শাস্তিরও বর্ণনা দেয়া হচ্ছে যে, সেখানেও তাদের জন্যে জাহান্নামের আগুন অবধারিত রয়েছে। তাদের এই দুর্গতির প্রকৃত কারণ এই যে, তারা আল্লাহ্‌ ও তার রাসূল (সঃ)-এর বিরুদ্ধাচরণ

— পৃষ্ঠা ৩৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।