///4.00181721/10-0017 . সূরাঃ হাশ্র ৫৯ ৩৯২ পারাঃ ২৮ ও হযরত সাম্মাক ইবনে খারশাহ (রাঃ) বানু নাধীর গোত্রের মাত্র দু'জন লোক মুসলমান হয় যাদের ধন-সম্পদ তাদের কাছেই থেকে যায়। একজন হলো ইয়ামীন ইবনে অমর ইবনে কা'ব (রাঃ), যে আমর ইবনে জাহ্হাশের চাচাতো ভাই ছিল। যে ছিল এ আমর যে রাসূলুল্লাহ্ (সঃ)-কে পাথর দ্বারা হত্যা করার ঘৃণ্য সংকল্প করেছিল। দ্বিতীয়জন হলো সা'দ ইবনে অহাব (রাঃ)। একদা রাসূলুল্লাহ্ (সঃ) হযরত ইয়ামীন (রাঃ)-কে সম্বোধন করে বলেনঃ “হে ইয়ামীন (রাঃ)! তোমার এ চাচাতো ভাইটিকে দেখো, সে আমার সাথে কি দুর্যবহারই না করেছিল এবং আমার ক্ষতি সাধনের জন্যে কি ঘৃণ্য ষড়যন্ত্রেই না লিপ্ত হয়েছিল!” তার একথা শুনে হযরত ইয়ামীন (রাঃ) একটি লোকের মাধ্যমে তাকে হত্যা করেন। সূরায়ে হাশর বানু নাধীরের এই ঘটনা বর্ণনায় অবতীর্ণ হয়। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ “হাশরের ভূমি হলো সিরিয়া দেশ। এ পুরে দি কারো সঙ্গে থকে তবে যেন সে 1 10625 ১01১8855555 -এ আয়াতটি পাঠ করে ।” রাসূলুল্লাহ্ (সঃ) যখন এ ইয়াহুদীদেরকে বলেনঃ “তোমরা এখান হতে বেরিয়ে যাও।” তখন তারা বলেঃ “আমরা কোথায় যাবো?” উত্তরে তিনি তাদেরকে বলেনঃ “হাশরের ভূমির দিকে ।” হযরত হাসান (রাঃ) বলেন যে, রাসূলুল্লাহ্ (সঃ) যখন বানু নাধীরকে নির্বাসন দেন তখন বলেনঃ “এটা হলো প্রথম হাশ্র এবং আমি এর পিছনে পিছনে রয়েছি।”১ বানু নাধীরের এ দূর্গগুলোর অবরোধ মাত্র ছয়দিন পর্যন্ত ছিল। দৃর্গাগুলোর দৃঢ়তা, ইয়াহুদীদের সংখ্যাধিক্য, মুনাফিকদের ষড়যন্ত্র ও গোপন চক্রান্ত ইত্যাদি দেখে অবরোধকারী মুসলমানদের এটা কল্পনাও ছিল না যে, তারা এতো তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে চলে যাবে । আর ইয়হুদীরাও গর্বিত ছিল যে, তাদের দুর্গগুলো সবদিক দিয়েই সুরক্ষিত ও দুর্ভেদ্য । সুতরাং তারা মনে করেছিল যে, তাদের দুর্গুলো তাদেরকে অবশ্যই রক্ষা করবে । কিন্তু আল্লাহ্র শাস্তি এমন এক দিক হতে আসলো যা ছিল তাদের ধারণাতীত। আল্লাহ্ তা“আলার নীতি এটাই যে, চক্রান্তকারীরা তাদের চক্রান্তের মধ্যেই থাকে, এমতাবস্থায় তাদের অজান্তে আকস্মিকভাবে তাদের উপর আল্লাহ্র শাস্তি এসে পড়ে । তাদের অন্তরে ত্রাসের ১. এটা ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ৩৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।