Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

///4.00181721/10-0017 সুরাঃ হাশর ৫৯ ৩৯০ ্‌ পারাঃ ২৮ না। মদীনায় পৌছে যখন তিনি রাসূলুল্লাহ্‌ (সঃ)-এর সামনে ঘটনাটি বর্ণনা করেন তখন তিনি তাকে বলেনঃ “তুমি তাদেরকে হত্যা করে ফেলেছো? তাহলে তো এখন তাদের ওয়ারিশদেরকে রক্তপণ প্রদান করা আমার অবশ্য কর্তব্য হয়ে দীড়িয়েছে।” বানু নাধীর ও বানু আমিরের মধ্যেও পারস্পরিক বন্ধুত্ব ও সন্ধি ছিল৷ এজন্যই রাসূলুল্লাহ্‌ (সঃ) বানু নাধীরের নিকট গমন করলেন এ উদ্দেশ্যে যে, রক্তপণের তারা কিছু আদীয় করবে এবং তিনি কিছু আদীয় করবেন আর এভাবে বানু আমীরকে সন্তুষ্ট করবেন। বানু নাধীর গোত্রের বস্তিটি মদীনার পূর্ব দিকে কয়েক মাইল দূরে অবস্থিত ছিল। রাসূলুল্লাহ্‌ (সঃ) সেখানে পৌছলে তারা তাকে বললোঃ “হে আবুল কাসিম (সঃ)! হ্যা, আমরা এ জন্যে প্রস্তুত আছি। এখনই আমরা আমাদের অংশ মুতাবিক সম্পদসহ আপনার খিদমতে হাযির হচ্ছি।” অতঃপর তারা তার নিকট হতে সরে গিয়ে পরস্পর পরামর্শ করলোঃ “এর চেয়ে বড় সুযোগ কি আর পাওয়া যাবে? এখন তিনি আমাদের হাতের মুঠোর মধ্যে রয়েছেন। এসো তাকে আমরা শেষ করে (হত্যা করে) ফেলি।” তারা পরামর্শক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করলো যে, যে দেয়াল ঘেষে তিনি বসে আছেন এ ঘরের উপর কেউ চড়ে যাবে এবং সেখান হতে সে তার উপর একটি বড় পাথর নিক্ষেপ করবে। এতেই তার জীবনলীলা শেষ হয়ে যাবে। আমর ইবনে জাহ্হাশ ইবনে কা*ব এই কাজে নিযুক্ত হলো । অতঃপর কার্য সাধনের উদ্দেশ্যে সে ছাদের উপর আরোহণ করলো । ইতিমধ্যে আল্লাহ্‌ তা'আলা হযরত জিবরাঈল (আঃ)-কে স্বীয় নবী (সঃ)-এর নিকট পাঠিয়ে নির্দেশ দিলেন যে, তিনি যেন সেখান হতে চলে যান । সুতরাং তিনি তৎক্ষণাৎ সেখান হতে উঠে চলে গেলেন, ফলে এ নরাধম তার উদ্দেশ্য সাধনে ব্যর্থ হলো। এঁ সময় রাসূলুল্লাহ্‌ সেঃ)-এর সাথে তার কয়েকজন বিশিষ্ট সাহাবী ছিলেন৷ যেমন হযরত আবু বকর (রাঃ), হযরত উমার (রোঃ), হযরত আলী রোঃ) প্রমুখ । তিনি সেখান হতে সরাসরি মদীনা অভিমুখে রওয়ানা হন। আর ওদিকে যেসব সাহাবী তার সাথে ছিলেন না এবং মদীনাতেই তার জন্যে অপেক্ষমান ছিলেন, তারা তার বিলম্ব দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়েন এবং তার খোজে বেরিয়ে পড়েন। কিন্তু একটি লোকের মাধ্যমে তীরা জানতে পারেন যে, তিনি মদীনায় পৌছে গেছেন। সুতরাং তারা ফিরে এসে রাসূলুল্লাহ্‌ (সঃ)-কে তার বিলম্বের কারণ জিজ্ঞেস করেন । তখন রাসূলুল্লাহ সেঃ) ঘটনাটি সবিস্তারে বর্ণনা করেন এবং তাদেরকে যুদ্ধের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।

— পৃষ্ঠা ৩৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।