///4.00181721/10-0017 সুরাঃ হাশ্র ৫৯ ৩৮৯ পারাঃ ২৮ এবং যুদ্ধের জন্যে প্রস্তুত হয়ে গেল । সুতরাং সারা দিন ধরে যুদ্ধ চললো । পরদিন প্রত্যুষে রাসূলুল্লাহ্ (সঃ) বানু নাযীরকে উক্ত অবস্থাতেই ছেড়ে দিয়ে বানু কুরাইযার নিকট সেনাবাহিনীসহ গমন করলেন। তাদেরকেও তিনি নতুনভাবে সন্ধিসূত্রে আবদ্ধ হবার আহ্বান জানান। তারা তা মেনে নেয় এবং তাদের সাথে সন্ধি হয়ে যায়। রাসূলুল্লাহ্ (সঃ) সেখান হতে ফারেগ হয়ে পুনরায় বানু নাধীরের নিকট গমন করেন । আবার যুদ্ধ শুরু হয়ে যায়। অবশেষে তারা পরাজিত হয়। রাসূলুল্লাহ্ (সঃ) তাদের মদীনা ছেড়ে চলে যাবার নির্দেশ দেন এবং বলেন “তোমরা উট বোঝাই করে যত আসবাব-পত্র নিয়ে যেতে পার নিয়ে যাও ।” সুতরাং তারা ঘর-বাড়ীর আসবাব-পত্র এমন কি দরজা ও কাঠগুলোও উটের উপর বোঝাই করে নিয়ে সেখান হতে বিদায় গ্রহণ করে । তাদের খর্জুর-বৃক্ষগুলো রাসূলুল্লাহ (সঃ)-এর জন্যে বিশিষ্ট হয়ে যায়। আল্লাহ্ তা'আলা এগুলো তাকেই দিয়ে দেন। যেমন আল্লাহ্ তাবারাকা ওয়া তাআলা বলেনঃ 2. 5//5% রে ? ০5৬ শত ৮৮৮ ৫, ১: ০৮৮122) ১45 47 02208 অর্থাৎ “আল্লাহ্ তাদের (ইয়াহুদীদের) নিকট হতে তার রাসূল (সেঃ)-কে যে ফায় দিয়েছেন, তার জন্যে তোমরা অশ্ব কিংবা উষ্ট্রে আরোহণ করে যুদ্ধ করনি ।” (৫৯৪ ৬) কিন্তু রাসূলুল্লাহ্ (সঃ) এর অধিকাংশই মুহাজিরদেরকে দিয়ে দেন। আনসারদের মধ্যে শুধু দু'জন অভাব্রস্তকে অংশ দেন! এ ছাড়া সবই তিনি মুহাজিরদের মধ্যে বন্টন করেন। যা বাকী থাকে ওটাই ছিল রাসূলুল্লাহ্ সেঃ)-এর সাদকা যা বানু ফাতেমার হাতে এসেছিল। অবশ্যই আমরা সংক্ষেপে গায্ওয়ায়ে বানী নাধীরের ঘটনা বর্ণনা করবো এবং এজন্যে আল্লাহরই নিকট আমরা সহায্য প্রার্থনা করছি। আসহাবে মাগাযী ওয়াস সিয়ার এ যুদ্ধের কারণ যা বর্ণনা করেছেন তা এই যে, মুশরিকরা প্রতারণা করে বি'রে মাউনাহ্ নাক স্থানে সাহাবীদেরকে শহীদ করে দেয় যারা সংখ্যায় স্তরজন ছিলেন। তাদের মধ্যে হযরত আমর ইবনে উমাইয়া যামারী রোঃ) নামক সাহাবী কোন রকমে রক্ষা পেয়ে পলায়ন করেন এবং মদীনা অভিমুখে রওয়ানা হন। পথে সুযোগ পেয়ে তিনি বানু আমির গোত্রের দু'জন লোককে হত্যা করে ফেলেন, অথচ এ গোত্রটি রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হয়েছিল এবং রাসূলুল্লাহ্ (সঃ) তাদেরকে নিরাপত্তা দান করেছিলেন। কিন্তু হযরত আমির (রাঃ)-এর এ খবর জানা ছিল
— পৃষ্ঠা ৩৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।