0///4.0018172110,0017 সুরাঃ হুজুরাত ৪৯ ৩৮ পারাঃ ২৬ উদ্দেশ্য এই যে, আমাকে আপনি এই গুনাহ হতে পবিত্র করবেন।” জবাব দিলেন তিনি। “তুমি কি তোমার গ্তপ্তাগকে এরূপভাবে প্রবেশ করিয়েছিলে যেরূপভাবে শলাকা সুরমাদানীর মধ্যে এবং কাষ্ঠ কুয়ার মধ্যে প্রবেশ করে?” প্রশ্ন করলেন তিনি । “হে আল্লাহর রাসূল (সঃ)! হ্যা এই ভাবেই ।” তিনি উত্তর দিলেন। তখন রাসূলুল্লাহ সেঃ) তাকে রজম করার অর্থাৎ অর্ধেক পুতে প্রস্তর নিক্ষেপে হত্যা করার নির্দেশ দেন এবং এভাবেই তকে হত্যা করা হয়। এরপর রাসূলুল্লাহ সেঃ) দু'টি লোককে পরস্পর বলাবলি করতে শুনলেনঃ “এ লোকটিকে দেখো, আল্লাহ তার দোষ গোপন করে রেখেছিলেন, কিন্তু সে নিজেই নিজেকে ছাড়লো না, ফলে কুকুরের মত তাকে প্রস্তর নিক্ষেপে হত্যা করা হলো ।” রাসূলুল্লাহ (সঃ) একথা শুনে চলতে লাগলেন । কিছুক্ষণ পর তিনি দেখলেন যে, পথে একটি মৃত গাধা পড়ে রয়েছে। তিনি বললেনঃ “অমুক অমুক কোথায়?” তারা আসলে তিনি বললেনঃ “তোমরা সওয়ারী হতে অবতরণ কর এবং এই মৃত গাধার গোশত ভক্ষণ কর।” তারা বললোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আল্লাহ আপনাকে ক্ষমা করুন, এটা কি খাওয়ার যোগ্য?” উত্তরে তিনি বললেনঃ “তোমরা তোমাদের (মুসলমান) ভাই এর যে দোষ বর্ণনা করছিলে ওটা এর চেয়েও জঘন্য ছিল। যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ! সে (অর্থাৎ হযরত মায়েয রাঃ) তো এখন জান্নাতের নদীতে সীতার দিচ্ছে।”৯ হযরত জাবির ইবনে আবদিল্লাহ্ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা নবী (সেঃ)-এর সাথে (সফরে) ছিলাম এমন সময় মৃত সড়া-পচা দুর্গন্ধযুক্ত বাতাস বইতে শুরু করলো । রাসূলুল্লাহ (সঃ) তখন বললেনঃ “এটা কিসের দুর্ঘন্ধ তা তোমরা জান কি?” এটা হলো এঁ লোকদের দুর্গন্ধ যারা মানুষের গীবত করে ।”২ হযরত জাবির ইবনে আবদিল্লাহ (রোঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আমরা একবার এক সফরে নবী (সঃ)-এর সাথে ছিলাম । হঠাৎ দুর্ন্ধময় বাতাস বইতে শুরু করে। তখন নবী (সঃ) বললেনঃ “এটা হলো মুনাফিকদের দুর্গন্ধ যারা _ মুসলমানদের গীবত করে ।”৩ ূ . ১, এ হাদীসটি হাফিয আবু ইয়ালা (রঃ) বর্ণনা করেছেন । এ হাদীসটির ইসনাদ বিশুদ্ধ । ২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। ৩. এ হাদীসটি হযরত আবদ ইবনে হুমায়েদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন ।
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।