Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

0///4.00181721/10,.0017 সুক্রাঃ হুজুরাত ৪৯ ৩৭ পারাঃ ২৬ ব্ুক্তপিণ্ড বের হয়ে পড়লো । লোকটি এসে রাসূলুল্লাহ (সঃ)-কে এ সংবাদ দিলো। তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “যদি তারা এ অবস্থাতেই মারা যেতো তবে অবশ্যই তারা জাহান্নামের থ্াস হয়ে যেতো ।”১ অন্য রিওয়াইয়াতে আছে যে, এ লোকটি বলেছিলঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! মহিলা দু”টির অবস্থা রোযার কারণে খুবই শোচনীয় হয়ে গেছে। পিপাসায় তারা অত্যন্ত কাতর হয়ে পড়েছে ।” ওটা ছিল দুপুর বেলা । তার কথায় রাসূলুল্লাহ (সঃ) নীরব থাকলেন। লোকটি পুনরায় বললোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! মহিলাদ্বয়ের অবস্থা এমনই দাঁড়িয়েছে যে, অল্পক্ষণের মধ্যে হয়তো তারা মারাই যাবে ।” রাসূলুল্লাহ (সঃ) তখন তাকে বললেনঃ “তাদেরকে ডেকে নিয়ে এসো।” তারা আসলে রাসূলুল্লাহ (সঃ) তাদের একজনের সামনে দুধের একটি পেয়ালা রেখে বললেনঃ “এতে বমি কর।” সে বমি করলে তার মুখ দিয়ে পূজ, জমাট রক্ত ইত্যাদি বের হয়ে আসলো । তাতে পেয়ালাটির অর্ধেক ভর্তি হলো । অতঃপর অপর মহিলাটির সামনে পেয়ালাটি রেখে তাতে তাকেও বমি করতে বললেন। সে বমি করলে তার মুখ দিয়েও উপরোক্ত জিনিসগুলো এবং গোশতের টুকরা ইত্যাদি বের হলো। এখন পেয়ালাটি এসব জিনিসে সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে গেল। অতঃপর রাসূলুল্লাহ (সেঃ) বললেনঃ “মহিলা দুটিকে তোমরা দেখো, তারা এমন জিনিস দ্বারা রোযা রেখেছিল যা আল্লাহ তাদের জন্যে হালাল করেছেন, আর তারা এমন জিনিস দিয়ে ইফতার করেছে যা আল্লাহ তাদের উপর হারাম করেছেন। তারা দু'জনে বসে মানুষের গোশত খাচ্ছিল (অর্থাৎ গীবত করছিল)।” হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত মায়ে (রাঃ) রাসূলুল্লাহ সেঃ)-এর নিকট এসে বললেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমি ব্যভিচার করে ফেলেছি ।” রাসূলুল্লাহ (সঃ) তার দিক হতে মুখ ফিরিয়ে নিলেন। এমনকি হযরত মায়ে (রাঃ) চারবার একথার পুনরাবৃত্তি করলেন । পঞ্চমবারে রাসূলুল্লাহ (সঃ) তাকে জিজ্ঞেস করলেনঃ “তুমি কি সত্যিই ব্যভিচার করেছো?” উত্তরে তিনি বললেনঃ “স্ত্রী, হ্যা।” রাসূলুল্লাহ (সঃ) পুনরায় তাকে প্রশ্ন করলেনঃ “ব্যভিচার কাকে বলে তা তুমি জান কি?” জবাবে তিনি বললেনঃ “হ্যা, মানুষ ভার হালাল স্ত্রীর সাথে যা করে আমি হারাম স্ত্রীলোকের সাথে ঠিক তাই করেছি।” রাসূলুল্লাহ প্রশ্ন করলেনঃ “এখন তোমার উদ্দেশ্য কি?” “আমার ১. এ হাদীসটি ইমাম আবূ দাউদ তায়ালেসী (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন। কিন্তু এর জনদও দুর্বল এবং মতনও গারীব।

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।