Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ মুজাদালাহ্‌ ৫৮ নত পারাঃ ২৮ দীনার?” তিনি জবাব দেনঃ “প্রত্যেকের এটাও আদায় করার ক্ষমতা নেই।” তখন রাসূলুল্লাহ্‌ (সঃ) বললেনঃ “আচ্ছা, তাহলে কত নিধরিণ করতে হবে তুমিই বল?” তিনি বললেনঃ “এক যব বরাবর সোনা নির্ধারণ করা হোক ।” তার এ কথা শুনে রাসূলুল্লাহ্‌ (সঃ) খুশী হয়ে বললেনঃ “বাঃ বাঃ! তুমি তো একজন সাধক ব্যক্তি ।” হযরত আলী (রাঃ) বলেনঃ “সুতরাং আমারই কারণে আল্লাহ্‌ তা'আলা এই উন্মতের উপর (কাজ) সহজ ও হালকা করে দেন।”৯ হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, মুসলমানরা বরাবরই রাসূলুল্লাহ্‌ (সঃ)-এর সাথে চুপি-চুপি কথা বলার পূর্বে সাদকা করতো । কিন্তু যাকাত ফরয হওয়ার পর এ হুকুম উঠে যায়। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, সাহাবীগণ (রাঃ) রাসূলুল্লাহ্‌ (সঃ)-কে খুব বেশী বেশী প্রশ্ন করতে শুরু করেন, ফলে রাসূলুল্লাহ্‌ (সঃ)-এর উপর তা কঠিন বোধ হয়। তখন আল্লাহ্‌ তাবারাকা ওয়া তা'আলা পুনরায় এ হুকুম জারী করেন । ফলে রাসূলুল্লাহ্‌ (সঃ)-এর উপর হালকা হয়ে যায়। কেননা, এরপর জনগণ প্রশ্ন করা ছেড়ে দেয়। অতঃপর পুনরায় আল্লাহ্‌ তা'আলা মুসলমানদের উপর প্রশস্ততা আনয়ন করেন এবং এ হুকুম রহিত করে দেন। হযরত ইকরামা (রাঃ) ও হযরত হাসান বসরীরও (রঃ) উক্তি এটাই যে, এ হুকুম রহিত হয়ে যায়। হযরত কাতাদাহ্‌ (রঃ) ও হযরত মুকাতিলও (রঃ) এ কথাই বলেন। হযরত কাতাদাহ (রঃ) বলেন যে, শুধু দিনের কয়েক ঘন্টা পর্যন্ত এ হুকুম বাকী থাকে । হযরত আলীও (রাঃ) এ কথাই বলেন যে, এই হুকুমের উপর শুধু আমিই আমল করতে সক্ষম হই এবং এ হুকুম নাযিল হওয়ার পর খুব অল্প সময়ের জন্যেই এটা বাকী থাকে, অতঃপর এটা মানসৃখ হয়ে যায়। ১৪। তুমি কি তাদের প্রতি লক্ষ্য ০০৮5, 5. ৮/%৮৫ করনি আল্লাহ্‌ যে সম্প্রদায়ের চর না 2৮9৯ লে ত:%2রা প্রতি রুট তাদের সাথে যারা 0০40 ৫৩ বন্ধুতৃ করে? তারা তোমাদের ₹৮. ৮৫ 2৮5৫৮ % এ দলভুক্ত নয়, তাদের দলভুকতও ০১ _৮০১/৮৫-53 নয় এবং তারা জেনে শুনে ৮৫৮৮ মিথ্যা শপথ করে। রি ১. এ হাদীসটি ইমাম ইবনে জারীর রেঃ) বর্ণনা করেছেন। জামে তিরমিধীতেও এটা বর্ণিত হয়েছে এবং ইমাম তিরমিযী (রঃ) এটাকে হাসান গারীব বলেছেন।

— পৃষ্ঠা ৩৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।