Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ মুজাদালাহ্‌ ৫৮ তই পারাঃ ২৮ এজন্যেই সায়্যিদুল কুররা (কারীদের নেতা) হযরত উবাই ইবনে কা*ব (রাঃ) যখন নামাযে আসতেন তখন তিনি প্রথম সারিতে বা কাতারে যেতেন এবং সেখান হতে দুর্বল জ্ঞান বিশিষ্ট ব্যক্তিকে পিছনে সরিয়ে দিতেন এবং নিজে তার স্থানে দাড়িয়ে যেতেন । আর এঁ হাদীসটিকেই তিনি দলীল হিসেবে গ্রহণ করতেন যে, রাসূলুল্লাহ্‌ (সঃ) বলেছেনঃ “জ্ঞানী ও বিবেকবান ব্যক্তি আমার নিকটবর্তী হয়ে দাড়াবে এবং তারপর ক্রমাবয়ে জ্ঞান অনুপাতে দাড়াবে ।” হযরত আবদুল্লাহ ইবনে উমার রোঃ)-কে দেখে কেউ উঠে দীড়ালে তিনি তার জায়গায় বসতেন না এবং এ হাদীসটি পেশ করতেন যা উপরে বর্ণিত হয়েছে যে, কেউ যেন কাউকেও উঠিয়ে দিয়ে তার জায়গায় না বসে। এখানে নমুনা হিসেবে আমরা কতকগুলো মাসআলা এবং অল্প সংখ্যক হাদীস লিখে সামনে অগ্রসর হচ্ছি। বিস্তারিত ব্যাখ্যার জায়গা এখানে নেই এবং সেই সুযোগও নেই। সহীহ্‌ হাদীসে রয়েছে যে, একদা রাসূলুল্লাহ্‌ (সঃ) বসেছিলেন, এমন সময় তিনজন লোক আসলো । একজন তো মজলিসের মাঝে শুন্য জায়গা দেখে সেখানে বসে পড়লো এবং দ্বিতীয়জন মজলিসের শেষ প্রান্তে স্থান নিলো । আর তৃতীয়জন ফিরে চলে গেল। তখন রাসূলুল্লাহ্‌ (সঃ) বললেনঃ “আমি কি তোমাদেরকে তিন ব্যক্তির খবর দিবো না? এক ব্যক্তি তো আল্লাহ্‌র দিকে স্থান নিলো এবং আন্নাহ্‌ তাকে স্থান দিলেন। দ্বিতীয়জন আল্লাহ্‌ হতে লজ্জা করলো এবং আল্লাহও তার হতে লজ্জা করলেন । আর তৃতীয়জন মুখ ফিরিয়ে নিলো এবং আল্লাহ্‌ও তার হতে মুখ ফিরিয়ে নিলেন।” হযরত আবদুল্লাহ্‌ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ সেঃ) বলেছেনঃ “কারো জন্যে বৈধ নয় যে, সে দুইজনের মধ্যে বিচ্ছিন্রতা সৃষ্টি করে। হ্যা, তবে যদি তাদের দু'জনের অনুমতিক্রমে হয় তাহলে সেটা স্বতন্ত্র কথা ।”১ হযরত ইবনে আব্বাস (রাঃ), হযরত হাসান বসরী (রঃ) প্রমুখ গুরুজন বলেন যে, মজলিসে স্থান প্রশস্ত করার নির্দেশ দেয়া হয়েছে জিহাদের ব্যাপারে । ' অনুরূপভাবে উঠে দীড়ানোর নির্দেশও জিহাদের ব্যাপারেই দেয়া হয়েছে। হযরত কাতাদা (রঃ) বলেন যে, ভাবার্থ হচ্ছেঃ যখন তোমাদেরকে কল্যাণ ও 'ভাল কাজের দিকে আহ্বান করা হয় তখন তোমরা তৎক্ষণাৎ সাড়া দিয়ো । ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম আবু দাউদ (রঃ) এবং ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিযী (রঃ) এটাকে হাসান বলেছেন।

— পৃষ্ঠা ৩৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।