///4.00181721/10-0017 সুরাঃ মুজাদালাহ্ ৫৮ ৩৭০ পারাঃ ২৮ ভি রনি উভাজাদ্যা রাত ভন মাছের রাসূলুল্লাহ্ (সঃ) বলেছেনঃ “জুমআর দিন তোমাদের কেউ যেন তার ভাইকে তার জায়গা হতে বিডি বরং যেন বলেঃ জায়গা করে দাও ।”১ কোন আগন্তুকের জন্যে দাড়ানো জায়েয কি-না এ ব্যাপারে আলেমদের মধ্যে মতানৈক্য রয়েছে । কেউ কেউ এতে অনুমতি দেন না এবং দলীল হিসেবে নিম্নের হাদীসটি পেশ করে থাকেনঃ “যে ব্যক্তি চায় যে, লোকেরা তার সামনে সোজা হয়ে দাড়িয়ে থাকুক, সে যেন জাহান্নামে তার স্থান বানিয়ে নেয়।” কেউ কেউ আবার এর ব্যাখ্যা করে বলেন যে, কেউ সফর হতে আসলে তার জন্যে এবং কোন হাকিমের জন্যে তার হুকুমতের জায়গায় দাড়ানো জায়েয। কেননা, রাসূলুল্লাহ্ (সঃ) সাহাবীদেরকে (রাঃ) বলেছিলেনঃ “তোমরা তোমাদের নেতার জন্যে দীড়িয়ে যাও।” এটা তার তা'যীমের জন্যে ছিল না, বরং তীর ফায়সালা জারী করিয়ে দেয়াই উদ্দেশ্য ছিল। এসব ব্যাপারে একমাত্র আল্লাহ্ তা“আলাই সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী । হ্যা, তবে এটাকে অভ্যাস করে নেয়া যে, মজলিসে যখনই কোন বড়লোক এবং মর্যাদা সম্পন্ন ব্যক্তি আসবে তার জন্যেই মানুষ উঠে দীড়াবে, এটা আজমীদের রীতি-নীতি । সুনানের হাদীসে রয়েছে যে, সাহাবীদের রেঃ) নিকট আল্লাহ্র রাসূল (সঃ)-এর চেয়ে অধিক প্রিয় ও সম্মানিত আর কোন লোকই ছিলেন না। তথাপি তাঁকে দেখে তীরা দীঁড়াতেন না। কারণ তারা জানতেন যে, তিনি এটা পছন্দ করেন না । সুনানের অন্য হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ্ সেঃ) এসেই মজলিসের শেষ প্রান্তে বসে পড়তেন এবং যেখানেই তিনি বসতেন সেটাই হয়ে যেতো সভাপতির স্থান। আর সাহাবীগণ নিজ নিজ মর্যাদা অনুযায়ী বসে যেতেন। প্রায়ই হযরত আবূ বকর (রাঃ) রাসূলুল্লাহ সেঃ)-এর ডান দিকে বসতেন এবং হযরত উমার (রাঃ) বাম দিকে বসতেন। সাধারণতঃ হযরত উসমান (রাঃ) ও হযরত আলী (রাঃ) তার সামনের দিকে বসতেন। কেননা, তারা দু'জন ছিলেন অহীর লেখক । রাসূলুল্লাহ্ সেঃ) তাদেরকে যা বলতেন তারা তা লিখে নিতেন। সহীহ্ মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তোমাদের মধ্যে যারা জ্ঞানী ও বিবেকবান ব্যক্তি তারা যেন আমার কাছাকাছি বসে । তারপর যেন মর্যাদা, অনুযায়ী সবাই ক্রমাৰয়ে বসতে থাকে ।” এই ব্যবস্থা রাখার কারণ ছিল এই যে, রাসূলুল্লাহ্ (সঃ) যা কিছু বলেন তা যেন এই জ্ঞানী লোকেরা ভালভাবে ১. এ হাদীসটি ইমাম শাফেয়ী (রঃ) বর্ণনা করেছেন ।
— পৃষ্ঠা ৩৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।