সূরাঃ হুজুরাত ৪৯ ০১71594 পারাঃ ২৬ হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “মি'রাজের রাত্রে আমি দেখি যে, কতকগুলো লোকের তামার নখ রয়েছে, এগুলো দিয়ে তারা নিজেদের চেহারা নুচতে রয়েছে। আমি হযরত জিবরাঈল (আঃ)-কে জিজ্ঞেস করলামঃ এরা কারা? উত্তরে হযরত জিবরাঈল (আঃ) বললেনঃ “এরা ওরাই যারা লোকদের গোশত খেতো (অর্থাৎ গীবত করতো)।”১ | হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা বললামঃ হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি মি'রাজের রাত্রিতে যা দেখেছিলেন তা আমাদের নিকট বর্ণনা করুন। তিনি বললেনঃ “জিবরাঈল (আঃ) আমাকে বহু লোকের সমাবেশের, পার্খ দিয়ে নিয়ে গেলেন যাদের মধ্যে পুরুষও ছিল এবং নারীও ছিল৷ ফেরেশতারা তাদের পার্শদেশের গোশ্ৃত কেটে নিচ্ছেন, অতঃপর তাদেরকে তা খেতে বাধ্য করছেন। তারা তা চিবাতে রয়েছে। আমি তাদের সম্পর্কে প্রশ্ন করলে হযরত জিবরাঈল (আঃ) উত্তরে বলেনঃ “এরা হলো এ সব লোক যারা ছিল তিরঙ্কারকারী, গীবতকারী এবং চুগলখোর | আজ তাদেরকে তাদের নিজেদেরই গোশত খাওয়ানো হচ্ছে।”২ এটা খুবই দীর্ঘ হাদীস এবং আমরা পূর্ণ হাদীসটি সুরায়ে সুবহান বা বানী ইসরাঈলের তাফসীরেও বর্ণনা করেছি। সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলারই প্রাপ্য। হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা রাসূলুল্লাহ সেঃ) জনগণকে রোযা রাখার নির্দেশ দেন এবং বলেনঃ “আমি না বলা পর্যন্ত কেউ যেন ইফতার না করে।” সন্ধ্যার সময় জনগণ এক এক করে আসতে থাকে এবং তার নিকট ইফতার করার অনুমতি প্রার্থনা করে । তিনি প্রত্যেককে অনুমতি দেন এবং তারা প্রত্যেকে ইফতার করে । ইতিমধ্যে একজন লোক এসে বলেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! দু'জন স্ত্রীলোকও রোযা রেখেছিল যারা আপনার পরিবারেরই মহিলা ৷ সুতরাং তাদেরকে আপনি ইফতার করার অনুমতি দিন!” রাসূলুল্লাহ (সঃ) তখন লোকটির দিক হতে মুখ ফিরিয়ে নিলেন। লোকটি দ্বিতীয়বার আরয করলো । তখন তিনি বললেনঃ “তারা রোযা রাখেনি । যারা মানুষের গোশত খায় তারা কি রোযাদার হতে পারে? যাও, তাদেরকে বলো, যদি তারা রোযা রেখে থাকে তবে যেন বমি করে ফেলে দেয়” সুতরাং তারা বমি করলো যার ফলে ১. এ হাদীসটিও ইমাম আবু দাউদ (রঃ) বর্ণনা করেছেন । ২. এ হাদীসটি বর্ণনা করেছেন ইমাম ইবনে আবি হাতিম (রঃ)।
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।