Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

0///4.00181721/10.0017 সুরাঃ মুজাদালাহ্‌ ৫৮ ৩৬৭ পারাঃ ২৮ তাকে বলবেনঃ “দেখো, দুনিয়ায় আমি তোমার এসব গুনাহ্‌ ঢেকে রেখেছিলাম এবং আজ আমি তোমাকে ক্ষমা করে দিলাম ।” অতঃপর তাকে তার পুণ্যসমূহের আমলনামা প্রদান করা হবে । কিন্তু কাফির ও মুনাফিকদের ব্যাপারে সাক্ষীগণ ঘোষণা করবেঃ “এরা হলো এঁ সব লোক যারা তাদের প্রতিপালকের উপর মিথ্যা আরোপ করতো, জেনে রেখো যে, অত্যাচারীদের উপর আল্লাহ্‌র লা'নত' ।”১ এরপর আল্লাহ্‌ তাবারাকা ওয়া তাআলা বলেনঃ শয়তানের প্ররোচনায় হয় এই গোপন পরামর্শ, মুমিনদেরকে দুঃখ দেয়ার জন্যে । কিন্তু প্রকৃত ব্যাপার এই যে, আল্লাহ্‌র ইচ্ছা ব্যতীত শয়তান বা অন্য কেউ তাদের সমান্যতম ক্ষতি সাধনেও সক্ষম নয়। মুমিনরা যদি এরূপ কোন কার্যকলাপের আভাস পায় তবে তারা যেন 4/5:2(পাঠ করে ও আল্লাহ্‌র নিকট আশ্রয় প্রার্থনা করে এবং তীরই উপর ভরসা করে। এরূপ করলে ইনশাআল্লাহ্‌ শয়তান তাদের কোনই ক্ষতি করতে পারবে না। যে কানাকানির কারণে কোন মুসলমানের মনে কষ্ট হয় এবং সে তা অপছন্দ করে এরূপ কানাকানি হতে হাদীসে নিষেধ করা হয়েছে । যেমন হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সঃ) বলেছেনঃ “যখন তোমরা তিনজন থাকবে তখন যেন দুইজন একজনকে বাদ দিয়ে কানাকানি না করে, কেননা এতে এ তৃতীয় ব্যক্তির মনে কষ্ট হয়।”২ হযরত ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ সেঃ) বলেছেনঃ যখন তোমরা তিনজন থাকবে তখন যেন দুইজন তৃতীয় জনের অনুমতি ছাড়া তাকে বাদ দিয়ে কানাকানি না করে । কেননা, এতে সে মনে দুঃখ ও ব্যথা পায়।”৩ 2 252-5 : ১১। হে মুমিনগণ! যখন 02518111521 ৮0:-) তোমাদেরকে বলা হয়ঃ $ মজলিসে স্থান প্রশস্ত করে ৮৮১)1 5 (সানি পিশি ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন এবং ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) তাদের সহীহ্‌ গ্রন্থে কাতাদাহ রেঃ)-এর হাদীস হতে এটা তাখরীজ করেছেন। ২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন এবং ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) আস্মাশ রেঃ)-এর হাদীস হতে এটা তাখরীজ করেছেন । ৩. এ হাদীসটি আবদুর রায্যাক (রঃ) বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিম (রঃ) এটা তাখরীজ করেছেন।

— পৃষ্ঠা ৩৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।