সুরাঃ মুজাদালাহ্ ৫৮ ৮০ পারাঃ ২৮ হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি তার পিতা হতে এবং তিনি তার দাদা হতে বর্ণনা করেন, তিনি (তার দাদা) বলেনঃ “আমরা রাত্রে পালাক্রমে রাসূলুল্লাহ্ সেঃ)-এর খিতমতে হাধির হতাম, উদ্দেশ্য এই যে, রাত্রে তার কোন কাজের প্রয়োজন হলে আমরা তা করে দিবো । একদা রাত্রে যাদের পালা ছিল তারা এসে গেল এবং আরো কিছু লোক সওয়াবের নিয়তে এসে পড়লো । লোক খুব বেশী একত্রিত হওয়ার কারণে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে এদিকে-ওদিকে বসে পড়লাম । প্রত্যেক দল নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতে লাগলো । ইতিমধ্যে রাসূলুল্লাহ্ সেঃ) এসে পড়লেন । তিনি বললেনঃ “তোমরা কি গোপন পরামর্শ করছো? আমি কি তোমাদেরকে এর থেকে নিষেধ করিনি?” উত্তরে আমরা বললামঃ হে আন্নাহ্র রাসূল (সঃ)! আমরা আল্লাহ্র নিকট তাওবা করছি। আমরা মাসীহ্ দাজ্জালের আলোচনা করছিলাম । কেননা, তার ব্যাপারে আমাদের মনে খট্কা লাগছে । তিনি একথা শুনে বললেনঃ “আমি তোমাদের উপর তার চেয়েও যে বিষয়ে বেশী ভয় করি তার খবর কি তোমাদেরকে দিবো না?” আমরা বললামঃ হ্যা, হে আল্লাহ্র রাসূল (সঃ)! আমাদেরকে আপনি এ খবর দিন! তিনি বললেনঃ “তা হলো গোপন শির্ক । তা এই ভাবে যে, একটি লোক দীড়িয়ে গেল এবং লোকদেরকে দেখাবার জন্যে কোন (ইবাদতের) কাজ করলো।”১ এরপর আল্লাহ্ তা'আলা বলেনঃ তারা পাপাচরণ, সীমালংঘন ও রাসূল (সঃ)-এর বিরুদ্ধাচরণের জন্যে কানাকানি করে। অর্থাৎ তারা হয়তো পাপের কাজের উপর কানাকানি করে যাতে তাদের নিজেদেরই ক্ষতি হয়, কিংবা হয়তো যুলুমের কাজে কানাকানি করে যাতে তারা অন্যদের ক্ষতি সাধনের ষড়যন্ত্র করে, অথবা তারা রাসূলুল্লাহ্ (সঃ)-এর বিরুদ্ধাচরণের উপর কানাকানি করে এবং তার বিরুদ্ধাচরণ করতে একে অপরকে পাকিয়ে তোলে । আল্লাহ্ তা'আলা এ পাপী ও বদ লোকদের আর একটি জঘন্য আচরণের বর্ণনা দিচ্ছেন যে, তারা সালামের শব্দের পরিবর্তন ঘটিয়ে থাকে । তারা রাসূল (সঃ)-কে এমন কথা দ্বারা অভিবাদন করে যদ্দ্বারা আল্লাহ্ তাকে অভিবাদন করেননি। ১. এ হাদীসটি ইমাম ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন । এর ইসনাদ গারীব এবং এতে কোন কোন বর্ণনাকারী দুর্বল রয়েছেন।
— পৃষ্ঠা ৩৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।