Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

0///4.00181721/10,.0017 সুরাঃ মুজাদালাহ্‌ ৫৮ ৩৫৬ পারাঃ ২৮ তিনি জবাব দিলেনঃ “না, তবে যদি আপনি আমাকে সাহায্য করেন (তাহলে পারবো)।” রাসূলুল্লাহ্‌ (সঃ) তাঁকে সাহায্য করলেন এবং তাঁকে বললেনঃ “ষাটজন মিসকীনকে খানা খাওয়ায়ে দাও।” আল্লাহ্‌ তা'আলা জাহেলিয়াত যুগের প্রথা, তালাককে উঠিয়ে দিয়ে এটাকে যিহাররূপে নিধারণ করলেন ।১ হযরত সাঈদ ইবনে জুবায়ের রেঃ) বলেন যে, 'ঈলা” ও যিহার জাহেলিয়াতের যুগের তালাক ছিল । আল্লাহ তা'আলা ঈলায় তো চার মাস সময় নির্ধরিণ করেন এবং যিহারে নিধরিণ করেন কাফ্ফারা। হযরত ইমাম মালিক রেঃ) +৫২5 শব্দ দ্বারা দলীল গ্রহণ করে বলেন যে, এখানে মুমিনদেরকে সম্বোধন করা হয়েছে, সুতরাং কাফিররা এই হুকুমের অন্তর্ভূক্ত নয়। জমহ্রের মাযহাব এর বিপরীত। তাঁরা ৫০৮ শব্দের এই জবাব দেন যে, ধন্য হিসাবে এটা বলা হয়েছে সুতরাং ০5 হিসেবে ০14৮4. উদ্দেশ্য হতে পারে না। জমহুর (১৮44০ দ্বারা দলীল গ্রহণ করেছেন যে, দাসীর সাথে যিহার হয় না এবং দাসী এই ৯৬৯ বা সঙ্বোধনের মধ্যে দাখিলও নয়। আল্লাহ্‌ তা'আলার উক্তিঃ 58 9145 ৮৯ 74845 2 পপ (তাদের পড়ীগণ তাদের মা নয়, যারা তাদেরকে জন্মদান করে শুধু তারাই তাদের মাতা)। অর্থাৎ কোন ব্যক্তির তার স্ত্রীকে :5 2৫ ১৫বো +5445 অথবা 1444 কিংবা এগুলোর সাথে সাদৃশ্য যুক্ত কথা বলার দারা স্ত্রী কখনোঁ তার মা হতে পারে না। বরং যারা তাদেরকে জন্মদান করে শুধু তারাই তাদের মাতা । তারা তো অসংগত ও ভিত্তিহীন কথাই বলে। নিশ্চয়ই আন্মাহ পাপ মোচনকারী ও ক্ষমাশীল । তিনি জাহেলিয়াত যুগের এই সংকীর্ণতাকে তোমাদের হতে দূর করে দিয়েছেন। অনুরূপভাবে প্রত্যেক এ কথা যা কোন চিন্তা-ভাবনা ছাড়াই মানুষের মুখ দিয়ে বেরিয়ে যায় সেটাও তিনি ক্ষমা করে দেন। যেমন সুনানে আবি দাউদে রয়েছেঃ রাসূলুল্লাহ্‌ (সঃ) শুনতে পান যে, একটি লোক তার স্ত্রীকে বলছেঃ “হে আমার বোন!” তখন তিনি লোকটিকে বলেনঃ “এটা কি তোমার বোন?” অর্থাৎ তার এ উক্তিকে তিনি অপছন্দ করেন এবং তাকে বাধা দেন। কিন্তু এ স্ত্রীকে তিনি তার জন্যে হারাম করে দিলেন না। কেননা, প্রকৃতপক্ষে তার এটা উদ্দেশ্য ছিল না, শুধু মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল মাত্র । ১. এটা ইমাম ইবনে জারীর (রঃ) ও ইমাম ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন ।

— পৃষ্ঠা ৩৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।