0///4.00181721/10,.0017 সূরাঃ মুজাদালাহ্ ৫৮ ৩৫৪ পারাঃ ২৮ %৮ শব্দটি সর শব্দ হতে এসেছে। অজ্ঞতার যুগের লোকেরা তাদের স্ত্রীদের সাথে যিহার করার সময় বলতোঃ 58৫55 53 অর্থাৎ “তুমি আমার জন্যে আমার মাতার পৃষ্ঠ সদৃশ ।” শরীয়তের হুকুম এই যে, এরূপভাবে যে কোন অঙ্গের নাম নিবে, তাতে যিহার হয়ে যাবে। জাহেলিয়াতের যুগে যিহারকে তালাক মনে করা হতো । আল্লাহ্ তা'আলা এই উম্মতের জন্যে এতে কাফ্ফারা নিধরিণ করেছেন এবং এটাকে তালাক রূপে গণ্য করেননি, যেমন জাহেলিয়াতের যুগে এই প্রথা ছিল। পূর্বযুগীয় অধিকাংশ গুরুজন একথাই বলেছেন । হযরত ইবনে আব্বাস (রাঃ) অজ্ঞতার যুগের এই প্রথার উল্লেখ করে বলেনঃ ইসলামে যখন হযরত খুওয়াইলাহ্ সম্পকীয়ি ঘটনাটি সংঘটিত হলো এবং স্বামীন্ত্রী উভয়েই দুঃখ প্রকাশ করতে লাগলো তখন হযরত আউস (রাঃ) তীর স্ত্রীকে রাসূলুল্লাহ্ (সঃ)-এর দরবারে প্রেরণ করলেন । এ সময় রাসূলুল্লাহ সেঃ) চিরুণী করছিলেন । তিনি ঘটনাটি শুনে বললেনঃ “আমাদের. কাছে এর কোন নির্দেশ নেই।” ইতিমধ্যে এই আয়াতগুলো অবতীর্ণ হয় এবং তিনি হযরত খুওয়াইলাহ (রাঃ)-কে সুসংবাদ প্রদান করেন। যখন গোলাম আযাদ করার কথা উল্লেখ করা হয় তখন তিনি বলেনঃ “আল্লাহ্র কসম! আমাদের কাছে কোন গোলাম নেই। আমার স্বামী গোলাম আযাদ করতে সক্ষম নন।” তারপর একাদিক্রমে দুই মাস রোযা রাখার নির্দেশ দেয়া হলে তিনি বলেনঃ “আল্লাহ্র কসম! আমার স্বামী যদি দিনে তিনবার করে পানি পান না করেন তবে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে ।” এরপর যখন আল্লাহ্ তাবারাকা ওয়া তা'আলা বলেনঃ 'এতেও যে অসমর্থ, সে ষাটজন অভাবগ্রস্তকে খাওয়াবে ।' তখন হযরত খুওয়াইলাহ (রোঃ) বলেনঃ অন্যদেরকে খাওয়ানো তো বহু দূরের কথা!” একথা শুনে রাসূলুল্লাহ্ (সেঃ) অর্ধ অসাক ত্রিশ সা' (খাদ্য) আনিয়ে নিয়ে তাকে দিলেন এবং তার স্বামীকে নির্দেশ দিলেন যে, তিনি যেন তীর স্ত্রীকে ফিরিয়ে নেন।১ আবুল আলিয়া (রঃ) বলেন যে, খাওলা বিনতে দালীজ (রাঃ) একজন আনসারীর স্ত্রী ছিলেন, যিনি চোখে কম দেখতেন । তিনি ছিলেন খুব দরিদ্র এবং তার চরিপ্রও খুব ভাল ছিল না। একদিন কথায় কথায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে যায় এবং জাহেলিয়াত যুগের প্রথা ও রীতি অনুযায়ী স্বামী স্ত্রীর সাথে যিহার ১. এটা ইমান ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন৷ এর ইসনাদ খুবই সবল ও উত্তম। কিন্তু বর্ণনার ধারা গারাবত মুক্ত নয় ।
— পৃষ্ঠা ৩৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।