Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

0///4.00181721/10,.0017 সুরাঃ মুজাদালাহ্‌ ৫৮ ৩৫১ পারাঃ ২৮ তি পার্টি পাত £/25/5 ৮৮415 (০//৩৫০২ 21 01555 ৫৮০ 4১৩ হতে গ44 4442 (:55441% পর্যন্ত আয়াতগুলো পাঠ করেন। তারপর তিনি আমাকে বলেনঃ “তোমার স্বামীকে বলো যে, সে যেন একটি “গৌঁলীমআযান্দ করে ।” আমি বললামঃ হে আল্লাহ্‌র রাসূল-(সঃ)! গোলাম আযাদ করার মত সামর্থ্য তার নেই। তিনি বললেনঃ “তাহলে সে যেন একাদিক্রমে দুই মাস রোযা রাখে ।” আমি বললাম, আল্লাহ্র কসম! তিনি তু অতি বৃদ্ধ । দুই মাস রোযা রাখার শক্তি তার নেই । “তাহলে সে যেন এক অসাক (প্রায় পাকি চার মণ) খেজুর ষাটজন মিসকীনকে খেতে দেয়।” বললেন তিনি । আমি বললামঃ হে আল্লাহ্‌র রাসূল (সঃ)! এ পরিমাণ খেজুরও তার কাছে নেই। তিনি বললেনঃ “আচ্ছা, আমি অর্ধ অসাক খেজুর তাকে দিচ্ছি।” আমি বললামঃ হে আল্লাহ্‌র রাসূল (সঃ)! ঠিক আছে, বাকী অর্ধেক আমি দিচ্ছি। তিনি বললেনঃ “বাঃ, খুবই ভাল কাজ করলে তুমি । যাও, এটা আদায় করগে। আর তোমার স্বামীর সাথে প্রেম-প্রীতি, শুভাকাজক্ষা ও আনুগত্য সহ জীবন কাটিয়ে দাও ।” আমি বললামঃ আমি তাই করবো ।১ কোন কোন রিওয়াইয়াতে মহিলাটির নাম খুওয়াইলাহ্‌ এর স্থলে খাওলাহ্‌ রয়েছে এবং বিনতু সা'লাবাহ্‌ এর স্থলে বিনতে মালিক ইবনে সা'লাবাহ্‌ আছে। এসব উক্তিতে এমন কোন মতপার্থক্য নেই যে, একে অপরের রিরোধ হবে। এসব ব্যাপারে আল্লাহ্‌ তা“আলাই সবচেয়ে ভাল জানেন। এই সূরার প্রাথমিক এই আয়াতগুলোর সঠিক শানে নূযূল এটাই । হযরত সালমা ইবনে সাখ্র আনসারীর (রাঃ) ঘটনাটি যা এখনই আসছে, এ আয়াতগুলোতে আছে, এই হুকুমই সেখানেও দেয়া হয়েছে অর্থাৎ গোলাম আযাদ করা বা দুই মাস একাদিক্রমে রোযা রাখা অথবা ষাটজন মিসকীনকে খাদ্য খেতে দেয়া। ঘটনাটি হযরত সালমা ইবনে সাখ্র আনসারী রোঃ) নিজেই নিম্নরূপে বর্ণনা করেছেনঃ “অন্যদের তুলনায় আমার স্ত্রী-সহবাসের ক্ষমতা অধিক ছিল। রমযান মাসে দিনের বেলায় আমি নিজেকে হয় তো সহবাস হতে বিরত রাখতে পারবো না ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ও ইমাম আবু দাউদ (রঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ৩৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।