0///4.00181721/10.0017 সুরাঃ হুজুরাত ৪৯ ৩৪ পারাঃ ২৬ হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি নবী (সঃ)-কে বলেনঃ “সুফিয়া রোঃ) তো এরূপ এরূপ অর্থাৎ বেঁটে!” তখন রাসূলুল্লাহ (সঃ) তাকে বলেনঃ “তুমি এমন কথা বললে যে, যদি তা সমুদ্রের পানিতে মিলানো যায় তবে সমুদ্রের সমস্ত পানিকে নষ্ট করে দিবে ।” হযরত আয়েশা (রাঃ) অন্য একটি লোক সম্বন্ধে এই ধরনের কথা বললে রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আমি এটা শুনতে পছন্দ করি না যদিও এতে আমার বড় লাভ হয়।”১ হযরত হাসসান ইবনে মাখরিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা একটি মহিলা হযরত আয়েশা (রাঃ)-এর নিকট আগমন করে । যখন সে ফিরে যেতে উদ্যতা হয় তখন হযরত আয়েশা (রাঃ) মহিলাটির দিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ (সঃ)-কে বলেনঃ “মহিলাটি খুবই বেঁটে ।” রাসূলুল্লাহ (সঃ) তখন হযরত আয়েশা (রাঃ)-কে বললেনঃ “তুমি তার গীবত করলে?” ২ মোটকথা, গীবত হারাম বা অবৈধ এবং এর অবৈধতার উপর মুসলমানদের ইজমা হয়েছে। হ্যা, তবে শরীয়তের যৌক্তিকতায় কারো এ ধরনের কথা আলোচনা করা গীবতের অন্তর্ভুক্ত নয়। যেমন সতর্ককরণ, উপদেশ দান এবং মঙ্গল কামনাকরণ । যেমন রাসূলুল্লাহ সেঃ) একজন পাপাচারী লোকের সম্পর্কে বলেছিলেনঃ “তাকে তোমরা আমার কাছে আসার অনুমতি দাও, তবে সে তার গোত্রের মধ্যে বড় মন্দ লোক ।” যেমন তিনি আরো বলেছিলেনঃ “মুআবিয়া দরিদ্র লোক, আর আবুল জাহম বড়ই প্রহারকারী ব্যক্তি।” একথা তিনি এ সময় বলেছিলেন যখন তারা দু'জন হযরত ফাতিমা বিনতে কায়েস রোঃ)-কে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন । আরো এ ধরনের ব্যাপারে এর অনুমতি রয়েছে । বাকী অন্যান্য সর্বক্ষেত্রেই গীবত হারাম ও কবীরা গুনাহ। এ জন্যেই মহামহিমাব্বিত আন্লাহ বলেনঃ “তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভ্রাতার গোশত ভক্ষণ করতে চাইবে?' অর্থাৎ তোমরা তোমাদের মৃত ভাই-এর গোশত খেতে যেমন ঘৃণাবোধ কর, গীবতকে এর চেয়েও বেশী ঘৃণা করা তোমাদের উচিত। যেমন রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে কোন কিছু দান করার পর তা ফিরিয়ে নেয় সে এ কুকুরের মত যে বমি করার পর পুনরায় তা ভক্ষণ করে ।” আরো বলেনঃ “খারাপ দৃষ্টান্ত আমাদের জন্যে সমীচীন নয়।” বিদায় হজ্রে ভাষণে রাসূলুল্লাহ (সঃ) বলেছিলেনঃ “তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের মান-মর্যাদা তোমাদের উপর এমনই পবিত্র যেমন পবিত্র তোমাদের এই দিনটি, এই মাসটি ও এই শহরটি 1” ১. ইমাম আবূ দাউদই (রঃ) এ হাদীসটিও বর্ণনা করেছেন । ২. এ হাদীসটি ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।