Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ হজুরাত ৪৯ ০৮৮০০ পারাঃ ২৬ হযরত যায়েদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোককে হযরত ইবনে মাসউদ (রাঃ)-এর নিকট আনয়ন করা হয় এবং তাকে বলা হয়ঃ “এটা অমুক ব্যক্তি, এর দাড়ি হতে মদ্যের ফোটা পড়তে রয়েছে ।” তখন হযরত ইবনে মাসউদ (রাঃ) বললেনঃ “আমাদের কারো গোপন বিষয় সন্ধান করতে নিষেধ আমরা তাকে এ জন্যে পাকড়াও করতে পারি।”১ বর্ণিত আছে যে, উকবার লেখক দাজীন (রাঃ)-এর নিকট হযরত আবুল হায়সাম (রঃ) গেলেন এবং তাকে বললেনঃ “আমার প্রতিবেশীদের কতক মদ্যপায়ী রয়েছে। আমার মনে হচ্ছে যে, আমি পুলিশ ডেকে তাদেরকে ধরিয়ে দিই ।” হযরত দাজীন (রাঃ) বললেনঃ “না, না, এ কাজ করো না, বরং তাদেরকে বুঝাও, উপদেশ দাও । আর তাদেরকে ভীতি প্রদর্শন করতে থাকো ।” কিছুদিন পর হযরত আবুল হায়সাম (রঃ) হযরত দাজীন (রাঃ)-এর নিকট আবার আসলেন এবং তাকে বললেনঃ “আমি কোনক্রমেই তাদেরকে মদ্যপান হতে বিরত রাখতে পারলাম না। সুতরাং এখন অবশ্যই আমি পুলিশকে ডেকে এনে তাদেরকে ধরিয়ে দিবো ।” হযরত দাজীন (রাঃ) বললেন, আমি তোমাকে এ কাজ না করতে অনুরোধ করছি। জেনে রেখো যে, আমি রাসূলুল্লাহ (সঃ)-কে বলতে শুনেছিঃ “যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করে রাখে সে এতো বেশী পুণ্য লাভ করে যে, সে যেন কোন জীবন্ত প্রোথিতকৃতা মেয়েকে বাঁচিয়ে নিলো।”২ হযরত মুআবিয়া (রোঃ) হতে বর্ণিত আছে যে, তিনি নবী (সঃ)-কে বলতে . শুনেছেনঃ “যখন তুমি জনগণের গোপন দোষের সন্ধানে লেগে পড়বে তখন তুমি তাদেরকে প্রায় বিনষ্ট করে ফেলবে ।” তখন হযরত আবূ দারদা (রাঃ) বলেনঃ “হযরত মুআবিয়া (রাঃ) রাসূলুল্লাহ (সঃ) হতে যে কথাটি শুনেছেন তার দ্বারা আল্লাহ তাআলা তার উপকার সাধন করেছেন ।”৩ হযরত আবু উমামা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “আমীর বা বাদশাহ যখন নিজের অধীনস্থ লোকদের গোপন দোষ-ক্রটি অনেষণ করতে থাকে তখন সে যেন তাদেরকে বিনষ্টই করে থাকে ।”৪ ১. এ হাদীসটি ইমাম আবু দাউদ (রঃ) বর্ণনা করেছেন। ২. এটা ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। ৩. এ হাদীসটি ইমাম আবু দাউদ (রঃ) বর্ণনা করেছেন। ৪. এ হাদীসটি ইমাম আবু দাউদ রেঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।