Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ হাদীদ ৫৭ ৮ দি পারাঃ ২৭ এ মীসাক বা অঙ্গীকার যা হযরত আদম (আঃ)-এর পৃষ্ঠে তাদের নিকট হতে গ্রহণ করা হয়েছিল। হযরত মুজাহিদ (রঃ)-এরও এটাই মাযহাব । এসব ব্যাপারে আল্লাহ তা“আলাই সবচেয়ে ভাল জানেন। মহান আন্মাহ বলেনঃ আল্লাহই তার বান্দার প্রতি হযরত মুহাম্মাদ সঃ-এর প্রতি) সুস্পষ্ট ও উজ্জ্বল আয়াতসমূহ অবতীর্ণ করেছেন, যাতে তিনি তোমাদেরকে যুলুম, অবিচার ও অন্যায়ের অন্ধকার হতে বের করে সুস্পষ্ট ও উজ্ছবল হিদায়াত ও সত্যের পথে আনয়ন করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ তোমাদের গতি করুণাময়, পরম দয়ালু। এটা আল্লাহ তা“আলার বড় মেহেরবানী যে, তিনি স্বীয় বান্দাদেরকে সুপথ প্রদর্শনের জন্যে কিতাব ও রাসূল পাঠিয়েছেন, সংশয়-সন্দেহ দূর করেছেন এবং হিদায়াত সুস্পষ্ট করেছেন। আল্লাহ পাক ঈমান আনয়ন ও দান-খায়রাতের হুকুম করে, তারপর ঈমানের প্রতি উৎসাহিত করে এবং এটা বর্ণনা দিয়ে যে, ঈমান না আনার এখন কোন ওযরের সুযোগ নেই, দান-খায়রাতের প্রতি উৎসাহ প্রদান করেন এবং বলেনঃ আমার পথে খরচ করতে থাকো এবং দারিদ্রকে ভয় করো না। কারণ যার পথে তোমরা খরচ করছো তিনি যমীন ও আসমানের ধন-ভাগ্ডারের একাই মালিক। আরশ ও কুরসী তারই এবং তিনি তোমাদের কাছে তোমাদের এ দান-খায়রাতের প্রতিদান দেয়ার অঙ্গীকার করেছেন। যেমন তিনি বলেছেনঃ ঈ রড 594 ০//458 577 06 2৫:22 ঠণঠপ ঢা ৫ ৩১০ ০৮ ১৯১ এস ১ 5এঠি ০9 75881 ৩৪ অর্থাৎ “তোমরা (আল্লাহর পথে) যা কিছু খরচ করেছো, তিনি তোমাদেরকে ওর উত্তম প্রতিদান প্রদান করবেন এবং তিনি উত্তম রিযকদাতা ।” (৩৪ ৩৯) আর এক জায়গায় বলেনঃ । পা ৬ পি ৮৫প/%৫ গ্ী প2 98401 -55 ০০ আএ আডাত অর্থাৎ “তোমাদের কাছে যা রয়েছে তা শেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা রয়েছে তা চিরস্থায়ী (তো কখনো শেষ হবার নয়)।” (১৬৫ ৯৬) যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে খরচ করতে থাকে এবং আরশের মালিক হতে কমে যাওয়ার ভয় করে না, সত্রই তিনি তাকে উত্তম বিনিময় রি তারা ইহকালে ও পরকালে অবশ্যই পাবে।

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।