Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ ওয়াকি“আহ্‌ ৫৬ ডি পারাঃ ২৭ হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) স্বপ্ন খুব পছন্দ করতেন। কেউ কোন স্বপ্ন দেখেছে কি না তা তিনি মাঝে মাঝে জিজ্ঞেস করতেন । কেউ কোন স্বপ্রের কথা বর্ণনা করলে এবং তাতে তিনি আনন্দিত হলে ওটা খুব ভাল স্বপ্ন বলে জানা যেতো। একদা একটি স্ত্রীলোক তার কাছে এসে বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমার কাছে যেন কেউ আসলো এবং আমাকে মদীনা হতে নিয়ে গিয়ে জান্নাতে পৌঁছিয়ে দিলো । তারপর আমি এক ধমক শুনলাম, যার ফলে জান্নাতে হৈ চৈ পড়ে গেল । আমি চক্ষু উঠিয়ে তাকালে অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুককে দেখতে পাই ।” এভাবে স্ত্রীলোকটি বারোটি লোকের নাম করেন। এই বারোজন লোকেরই একটি বাহিনীকে মাত্র কয়েকদিন পূর্বে রাসূলুল্লাহ সেঃ) একটি যুদ্ধে পাঠিয়েছিলেন । মহিলাটি বলতে থাকেনঃ “এ লোকগুলো আতলাস (সাটিন) কাপড় পরিহিত ছিলেন। তাদের শিরাগুলো ফুটতে ছিল। নির্দেশ দেয়া হয়ঃ “তাদেরকে নহরে বায়দাখ বা নহরে বায়যাখে নিয়ে যাও।' যখন তারা এ নদীতে ডুব দিলেন তখন তাদের চেহারা চৌদ্দ তারিখের চাদের মত চমকাতে থাকলো । অতঃপর তাদের জন্যে সোনার থালায় খেজুর আনয়ন করা হয় যা তারা ইচ্ছামত খেলেন। তারপর নানা প্রকারের ফল-মূল তাদের কাছে হাযির করা হলো যেগুলো চারদিক হতে বাছাই করে রাখা হয়েছিল । এগুলো হতেও তারা তাদের মনের চাহিদা মত খেলেন। আমিও তাদের সাথে শরীক হলাম ও খেলাম ।” কিছুদিন পর একজন দূত আসলো এবং বললোঃ “অমুক অমুক ব্যক্তি শহীদ হয়েছেন ধাদেরকে আপনি রণাঙ্গনে পাঠিয়েছিলেন ।” দূতটি এ বারোজনেরই নাম করলো যে বারোজনকে এ মহিলাটি স্বপ্নে দেখেছিল । রাসূলুল্লাহ (সঃ) এ সতী মহিলাটিকে আবার ডাকিয়ে নেন এবং তাকে বলেনঃ “পুনরায় তুমি তোমার স্বপ্নের বৃত্তান্তটি বর্ণনা কর।” মহিলাটি এবারও এ লোকগুলোরই নাম করলেন ধাদের নাম এ দূতটি করেছিলেন ।* হযরত সাওবান (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “জান্নাতী ব্যক্তি যেই ফল জান্নাতের গাছ হতে ভেঙ্গে আনবে, সাথে সাথে ঠিক এরূপই আর একটি ফল গাছে এসে লেগে যাবে ।”২ ১. এ হাদীসটি হাফিয আবুল ইয়ালা মুসিলী (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি হাফিয আবুল কাসিম তিবরানী রঃ) বর্ণনা করেছেন ।

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।