0///4.00181721/10.0017 সুরাঃ ওয়াকি'আহ্ ৫৬ ২৫৫ পারাঃ ২৭ যখনই যা খেতে ইচ্ছা করবে তখনই তা তাদের নিকট থেকে নিয়ে নিবে । এই আয়াতে এই দলীল রয়েছে যে, মানুষ ফল বেছে বেছে নিজেদের চাহিদা অনুযায়ী খেতে পারে । হযরত ইকরাশ ইবনে যুআয়েব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আমার কওম মুররা আমাকে তাদের সাদকার মাল নিয়ে রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট প্রেরণ করে। আমি এ মাল নিয়ে মদীনায় পৌঁছি। এ সময় রাসূলুল্লাহ (সঃ) মুহাজির ও আনসারদের মধ্যে অবস্থান করছিলেন । আমার সাথে যাকাতের বহু উট ছিল, উটগুলো যেন বালুকার উপর লেগে থাকা গাছগুলোতে চরানো যুবক উট । তিনি আমাকে জিজ্ঞেস করলেনঃ “তুমি কে?” আমি বললামঃ আমি ইকরাশ ইবনে যুআয়েব (রাঃ)। তিনি বললেনঃ “তুমি দূর পর্যন্ত তোমার বংশ তালিকা বর্ণনা কর।” আমি তখন মুররা ইবনে উবায়েদ পর্যন্ত বলে শুনালাম ৷ আর সাথে সাথে আমি বললাম যে, এগুলো মুররা ইবনে উবায়েদের যাকাতের উট । একথা শুনে রাসূলুল্লাহ (সঃ) মুচকি হাসলেন এবং বললেনঃ “এগুলো আমার কওমেরই উট, এগুলো আমার কওমের সাদকার মাল । এগুলোতে সাদকার উটগুলোর চিহ্ন দিয়ে দাও এবং ওগুলোর সাথে এগুলোকে মিলিয়ে দাও।” অতঃপর তিনি আমার হাত ধরে উম্মুল মুমিনীন হযরত উম্মে সালমা (রাঃ)-এর বাড়ীতে নিয়ে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেনঃ “খাবার কিছু আছে কি?” উত্তরে তিনি বললেনঃ “হ্যা আছে।” অতঃপর আমাদের কাছে চূর্ণ করা রুটির একটা বড় গামলা পাঠানো হলো । রাসূলুল্লাহ (সঃ) এবং আমি খেতে শুরু করলাম । আমি এদিক ওদিক হতে খাবার উঠাতে লাগলাম । তখন তিনি তার হাত দ্বারা আমার হাত ধরে নিলেন এবং বললেনঃ “হে ইকরাশ (রাঃ)! এটা তো একই প্রকারের খাদ্য, সুতরাং একই জায়গা হতে খেতে থাকো । এরপর রসাল খেজুর অথবা শুঙ্ক খেজুরের একটি থালা আসলো । আমি ওটা হতে শুধু আমার সামনের দিক হতে খেতে লাগলাম | তবে রাসূলুল্লাহ (সঃ) পছন্দ মত থালার এদিক ওদিক হতে নিয়ে খাচ্ছিলেন এবং আমাকেও বললেনঃ “হে ইকরাশ (রাঃ)! এখানে নানা প্রকারের খেজুর আছে । সুতরাং যেখান হতে ইচ্ছা খাও।” তারপর পানি আসলো । রাসূলুল্লাহ (সঃ) তার হাত ধৌত করলেন এবং এ ভিজা হাত স্বীয় চেহারার উপর, দুই বাহুর উপর এবং মাথার উপর তিনবার ফিরিয়ে দিলেন এবং বললেনঃ “হে ইকরাশ (রাঃ)! এটা অযু হলো এঁ জিনিস হতে যাকে আগুনে পরিবর্তিত করে ফেলেছে।”১ ১. এ হাদীসটি ইমাম তিরমিযী (রঃ) ও ইমাম ইবনে মাজাহ রেঃ) বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিযী (রঃ) এটাকে গারীব বলেছেন।
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।