Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

০০৮০০ সুরাঃ ওয়াকি'আহ্‌ ৫৬ পারাঃ ২৭ আপনারা সবাই তার দিকে পূর্ণ মনোযোগ দিয়েছেন এবং তার প্রতি উৎসুক নেত্রে চেয়ে আছেন। তার সামনে একটি ক্ষীণ, পাতলা ও বৃদ্ধা উদ্ত্রী রয়েছে। আমি দেখলাম যে, আপনি যেন ওকে উঠাচ্ছেন। একথা শুনে রাসূলুল্লাহ (সঃ)-এর চেহারা বিবর্ণ হয়ে গেল। অল্পক্ষণের মধ্যেই তার এ অবস্থা দূরীভূত হলো। অতঃপর তিনি বলতে লাগলেনঃ “সরল, সোজা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা হলো এ দ্বীন যা নিয়ে আমি আল্লাহ তা'আলার পক্ষ হতে এসেছি এবং যে হিদায়াতের উপর তোমরা রয়েছো। তুমি যে সবুজ শ্যামল বাগানটি দেখেছো ওটা হলো দুনিয়া এবং ওর মন মাতানো সাজ-সরঞ্জাম ও আসবাবপত্র । আমার সাহাবীবর্গ তো ওটা অতিক্রম করে চলে যাবে। না আমরা তাতে লিপ্ত হবো, না ওটা আমাদেরকে জড়িয়ে ধরবে । না ওর সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে, না আমরা ওর প্রতি আকৃষ্ট হবো। অতঃপর আমাদের পর দ্বিতীয় দল আসবে যারা খ্যায় আমাদের চেয়ে বেশী হবে। তাদের মধ্যে কতক লোক তো দুনিয়ার সাথে জড়িয়ে পড়বে । আর কেউ কেউ তা হতে প্রয়োজন মত গ্রহণ করবে । অতঃপর তারা চলে যাবে এবং পরিত্রাণ পেয়ে যাবে । তারপর তাদের পরে একটি বিরাট দল আসবে যারা এই দুনিয়ায় সম্পূুূপে িমুগ্ন হয়ে পড়বে। তারা ডানে বামে ঢুকে পড়বে । সুতরাং ৫৯২১ 2 091 4) 0! নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যে এবং নিশ্চয়ই আমরা তীরই নিকট প্রত্যাবর্তনকারী)। এখন থাকলো তোমার কথা । তাহলে জেনে রেখো যে, তুমি তোমার সোজা সরল পথে চলতে থাকবে, শেষ পর্যন্ত তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। সাতটি সিঁড়ি বিশিষ্ট মিশ্বরের সর্বোচ্চ সোপানে যে তুমি আমাকে দেখেছো তার ব্যাখ্যা এই যে, দুনিয়ার আয়ু হচ্ছে সাত হাজার বছর । আমি শেষ বা সপ্তম হাজারে রয়েছি। আমার ডান দিকে গোধুম বর্ণের মোটা অঙ্গুলি বিশিষ্ট যে লোকটিকে তুমি দেখেছো তিনি হলেন হযরত মুসা (আঃ)। যখন তিনি কথা বলেন তখন লোকেরা উঁচু হয়ে যায়। কেননা, আল্লাহ তা “আলা স্বয়ং তার সাথে কথা বলে তাকে মর্যাদামগ্তিত করেছেন। আর যে লোকটিকে তুমি আমার বাম দিকে দেখেছো, যিনি মোটা দেহ বিশিষ্ট এবং ধার দেহের গঠন মধ্যম ধরনের আর যার চেহারায় বহু তিল রয়েছে এবং যার চুল পানিতে সিক্ত মনে হচ্ছে, তিনি হলেন হযরত ঈসা (আঃ)। যেহেতু স্বয়ং আল্লাহ তা“আলা তার সম্মান করেছেন সেই হেতু আমরাও সবাই তাকে সম্মান করি। যে বৃদ্ধ লোকটিকে তুমি আমার সাথে সম্পূর্ণরূপে সাদৃশ্যযুক্ত দেখেছো তিনি হলেন আমাদের পিতা হযরত ইবরাহীম (আঃ) আমরা সবাই তাকে চাই, তার অনুসরণ করি এবং তার

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।