Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ ৫৫ 4৮-7 পারাঃ ২৭ হযরত আবদুল্লাহ ইবনে কায়েস (রাঃ) হতে বর্ণিত, তিনি তার পিতা হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “জান্নাতে একটি তাবু রয়েছে যা খাঁটি মুক্তা দ্বারা নির্মিত । ওর প্রস্থ ষাট মাইল । ওর প্রত্যেক কোণায় জান্নাতীরা রয়েছে যারা অন্য কোণার লোকদেরকে দেখতে পায় না। মুমিনরা তাদের কাছে আসা যাওয়া করতে থাকবে ।”১ অন্য বর্ণনায় তাবুটির প্রস্থ তিন মাইলের কথাও রয়েছে। হযরত আবু দারদা (রাঃ) বলেন যে, জান্নাতে মণি-মুক্তার তৈরী একটি তাবু রয়েছে। যার মোতির তৈরী সত্তরটি দরযা আছে।২ হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, জান্নাতে একটি তাবু থাকবে যা মুক্তা দ্বারা নির্মিত হবে। ওর চার হাজারটি দরযা হবে এবং সমস্ত চৌকাঠ হবে সোনার তৈরী । একটি মারফৃ* হাদীসে আছে যে, সবচেয়ে নিম্নমানের জান্নাতীর আশি হাজার খাদেম থাকবে এবং বাহাত্তরটি স্ত্রী হবে। আর মণি-মুক্তা ও যবরজদের প্রাসাদ হবে যা জাভিয়াহ হতে সানআ পর্যন্ত পৌছে যাবে । (অর্থাৎ জাভিয়াহ হতে সানআ পর্যন্ত জায়গাদ্ধয়ের মধ্যে যতটা ব্যবধান রয়েছে ততদৃর পর্যন্ত এ প্রাসাদ পৌছে যাবে)। মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ এদেরকে (অর্থাৎ এই হুরদেরকে) ইতিপূর্বে কোন মানুষ অথবা জ্বিন স্পর্শ করেনি । এই প্রকারের আয়াতের তাফসীর পূর্বে গত হয়েছে। তবে পূর্ববর্তী জান্নাতীদের হুরদের গুণাবলী বর্ণনায় এ বাক্যটুকু বেশী আছে যে, তারা যেন প্রবাল ও পদ্মরাগ ৷ এখানে এই হুরদের ব্যাপারে এটা বলা হয়নি। আল্লাহ তা'আলা আবারও বলেনঃ সুতরাং হে দানব ও মানব! তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্বহ অস্বীকার করবে । এরপর মহান আল্লাহ বলেনঃ তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে । এই তাকিয়া হবে খুবই উন্নতমানের ও নকশাকৃত। এই তখ্ত, বিছানা ও বালিশগুলো জান্নাতী বাগীচা ও পুষ্প বীথির উপর থাকবে । এগুলো হবে উচ্চমানের রেখাযুক্ত নকশীদার রেশমের এবং এটাই হবে তাদের বিছানা । কোনটা হবে লাল রঙ এর, কোনটা হবে হলদে রঙ এর এবং কোনটা হবে সবুজ রঙ এর । জান্নাতীদের কাপড় ও পোশাকও এরূপ মূল্যবান । দুনিয়ায় এমন কোন জিনিস নেই যার এগুলোর সাথে তুলনা করা যেতে পারে। ১. এ হাদীসটি সহীহ বুখারীতে বর্ণিত রয়েছে । সহীহ মুসলিমেও হাদীসটি বর্ণনা করা হয়েছে। ২. এটা ইমাম ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।