0///4.0018172110,.0017 সুরাঃ রহমান ৫৫ ২৩১ পারাঃ ২৭ আল্লাহ তা'আলা বলেনঃ জান্নীতী লোকেরা বালিশে হেলান দিয়ে থাকবে, স্ুপ্বেই থাকুক বা আরামে বসেই থাকুক! তাদের বিছানাও এমন উন্নত মানের হবে যে, ওর ভিতরের আস্তরও হবে খাটি মোটা রেশমের তৈরী । তাহলে উপরটা কেমন হতে পারে তা সহজেই অনুমেয় । মালিক ইবনে দীনার (রঃ) এবং সুফিয়ান সাওরী (রঃ) বলেন যে, আস্তর যদি এরূপ হয় তাহলে বাইরের অং তো অবশ্যই নূরানী বা জ্যোতির্ময় হবে যা সরাসরি রহমতের বহিঃপ্রকাশ ও নূর হবে। তারপর তাতে কত যে সুন্দর সুন্দর শিল্প ও কারুকার্য করা থাকবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জান্নাতের ফলগুলো জান্নাতীদের খুবই নিকটে থাকবে । যখন চাইবে এবং যে অবস্থায় চাইবে সেখান হতেই নিয়ে নিবে । শুয়ে থাকলে বসার এবং বসে থাকলে দাড়াবার প্রয়োজন হেবে না] ডালগুলো নিজে নিজেই ঝুঁকে পড়বে। যেমন মহান আল্লাহ বলেন%41 € (543 অর্থাৎ: “যার ফলগুলো অবনমিত থাকবে নাগালের মধ্যে ।” (৬৯৪ ২৩) আরো বলেনঃ “ফল অত্যন্ত নিকটে থাকবে, নিতে মোটেই কষ্ট করতে হবে না। স্বয়ং শাখাগুলো ঝুঁকে পড়বে ও তাকে ফল প্রদান করবে । সুতরাং হে দানব ও মানব! তোমরা ফরাশের বর্ণনা দেয়া হয়েছে বলে আল্লাহ তা'আলা এরপর বলছেন যে, এ জান্নাতীদের সাথে ফরাশের উপর আয়তনয়না হুরীরা থাকবে যাদেরকে পূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করেনি । তারা তাদের জান্নাতী স্বামীদের ছাড়া আর কারো দিকে তাকাবে না এবং তাদের জান্নাতী স্বামীরাও তাদের প্রতি চরমভাবে আসক্ত থাকবে । এই জান্নাতী হুরীরাও তাদের এই মুমিন স্বামীদের অপেক্ষা উত্তম আর কাউকেও পাবে না। এটাও বর্ণিত হয়েছে যে, এই হুরীরা তাদের জান্নাতী স্বামীদেরকে বলবেঃ “আল্লাহর শপথ! সারা জান্নাতের মধ্যে আপনাদের চেয়ে আমাদের জন্যে উত্তম আর কিছুই নেই। আল্লাহ জানেন যে, আমাদের অন্তরে জান্নাতের কোন জিনিসের প্রতি চাহিদা ও ভালবাসা তেমন নেই যেমন আপনাদের প্রতি রয়েছে ।' তারা প্রত্যেকেই নিজ নিজ জান্নাতী স্বামীকে বলবেঃ “আমি আল্লাহ তা'আলার শুকরিয়া আদায় করছি যে, তিনি আপনাকে আমার অংশে ফেলেছেন এবং আমাকে আপনার খিদমত করার সুযোগ দিয়ে গৌরবের অধিকারিণী করেছেন। মহান আল্লাহ বলেন, এই হুরীদেরকে পূর্বে কোন মানুষ অথবা জ্বিন স্পর্শ করেনি । এ আয়াতটিও মুমিন জ্বিনদের জান্নাতে যাওয়ার দলীল ।
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।