0///4.00181721/10,.0017 সুব্রাঃ রহমান ৫৫ ২২৯ পারাঃ ২৭ এব্রপর আল্লাহ তা'আলা জান্নাত দুটির গুণাবলী বর্ণনা করছেন যে, উভয় জান্নাতই বহু শাখা-পন্নুব বিশিষ্ট বৃক্ষে পূর্ণ। নানা প্রকারের সুস্বাদু ফল তথায় বিদ্যমান রয়েছে। সুতরাং দানব ও মানবের উচিত নয় যে, তারা তাদের প্রতিপালকের কোন অনুগহকে অস্বীকার করে। ১3 বলা হয় শাখা বা ডালকে। এগুলো বহু সংখ্যক রয়েছে এবং একটি অপরটির সাথে মিলিতভাবে আছে। এগুলো ছায়াদার হবে, যেগুলোর ছায়া দেয়ালগুলোর উপরও উঠে থাকবে । এই শাখাগুলো সোজা হবে ও ছড়িয়ে থাকবে । ওগুলো রঙ বেরঙ এর হবে । ভাবার্থ এও বর্ণনা করা হয়েছে যে, ওগুলো বিভিন্ন প্রকারের ফল থাকবে । হযরত আসমা রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) সিদরাতুল মুনতাহার বর্ণনা করতে গিয়ে বলেনঃ “ওর শাখাগুলোর ছায়া এতো দীর্ঘ হবে যে, একজন অশ্বীরোহীর এক শত বছর পর্যন্ত এ ছায়ায় চলে যাবে ।” অথবা বলেছেনঃ “একশ জন অশ্বীরোহী ওর নীচে ছায়া গ্রহণ করতে পারবে ।” সোনার ফড়িংগুলো তাতে ছেয়েছিল। ওর ফলগুলো ছিল বড় বড় মট্কার মত অত্যন্ত বড় ও গোল ।”১ এ জান্নাতদ্বয়ের মধ্য দিয়ে দুটি প্রপ্রবণ প্রবাহিত হচ্ছে যাতে এ উদ্যানগুলোর গাছ ও শাখা সজীব ও সতেজ থাকে এবং অধিক ও উন্নত মানের ফল দান করে। তাই মহান আল্লাহ বলেনঃ অতএব হে দানব ও মানব! তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্বহ অস্বীকার করবে? প্রত্রবণ দুটির একটির নাম তাসনীম এবং অপরটির নাম সালসাবীল। এ দুটি প্রত্রবণ পূর্ণভাবে প্রবাহিত রয়েছে। একটি হলো স্বচ্ছ ও নির্মল পানির এবং অপরটি হলো সুস্বাদু সুরার যাতে নেশা ধরবে না। মহামহিমািত আল্লাহ্ বলেনঃ উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই প্রকার । আরো বহু ফল রয়েছে যেগুলোর আকৃতি তোমাদের নিকট পরিচিত কিন্তু স্বাদ মোটেই পরিচিত নয়। কেননা, তথাকার নিয়ামত না কোন চক্ষু দেখেছে, না কোন কর্ণ শুনেছে, না মানুষের অন্তরে ওর কল্পনা জেগেছে । সুতরাং তোমরা হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, দুনিয়ায় যত প্রকারের তিক্ত ও মিষ্ট ফল আছে এগুলোর সবই জান্নাতে থাকবে, এমনকি হানযাল ফলও থাকবে । হ্যা, ১. এ হাদীসটি ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন ।
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।