সুরাঃ রহমান ৫৫ ৮০ পারাঃ ২৭ সমস্ত জগতবাসী ধ্বংস হয়ে যাবে এই খবর দেয়ার পর আল্লাহ তা'আলা এই বাদ দিচ্ছেন যে, এরপরে তাদেরকে পরকালে মহামহিমান্বিত আল্লাহর নিকট পেশ করা হবে। অতঃপর তিনি আদল ও ইনসাফের সাথে তাদের মধ্যে ফায়সালা করবেন। এরপরে আল্লাহ পাক পুনরায় বলেনঃ হে দানব ও মানব! সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্ধহ অস্বীকার করবে । অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বলেনঃ আল্লাহ তা'আলা সমস্ত মাখলুক হতে বেপরোয়া ও অভাবমুক্ত, বরং সমস্ত মাখলুক তারই মুখাপেক্ষী । সবাই তার কাছে ভিক্ষুক। তিনি ধনী, আর সবাই দরিদ্র । তিনি সবারই অভাব পূরণকারী। প্রত্যেক সৃষ্টজীব তার দরবারে স্বীয় অভাব ও প্রয়োজনের কথা তুলে ধরে এবং ওগুলো পূরণের জন্যে তার কাছে আবেদন জানায় । তিনি প্রত্যহ গুরুত্পূর্ণ কার্ষে রত। তিনি প্রত্যেক আহ্বানকারীর ডাকে সাড়া দিয়ে থাকেন, প্রত্যেক প্রার্থীকেই তিনি দান করেন। যাদের অবস্থা সংকীর্ণ তাদেরকে প্রশস্ততা প্রদান করেন। বিপদপরস্তদেরকে পরিত্রাণ দেন, রোগীদেরকে দান করেন সুস্থতা, দুঃখীদের দুঃখ দূর করেন, অসহায়ের প্রার্থনা কবুল করেন ও তাকে প্রশান্তি দান করেন, পাপীরা যখন তাদের পাপের জন্যে তার নিকট ক্ষমা প্রার্থনা করে তখন তিনি তাদের পাপ ক্ষমা করে দেন। জীবন তিনিই দান করেন এবং মৃত্যুও তিনিই ঘটিয়ে থাকেন। সমস্ত আকাশবাসী ও পৃথিবীবাসী তার সামনে তাদের হস্ত প্রসারিত করে রয়েছে এবং অঞ্চল পেতে আছে। ছোটদেরকে তিনিই বড় করেন, তিনিই বন্দীদেরকে মুক্তি দেন। সৎলোকদের প্রয়োজন পৌঁছানোর শেষ সীমা, তাদের প্রার্থনার লক্ষ্যস্থল এবং তাদের অভাব অভিযোগের প্রত্যাবর্তন স্থল তিনিই । গোলামদের মুক্তিদান তিনিই করেন এবং সৎকাজের প্রতি আগ্রহীদেরকে তিনিই পুরস্কার দান করে থাকেন৷ এটাই তার মাহাত্ম্য হযরত মুনীব ই্দী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “রাসূলুল্লাহ (সঃ) একদা ৫০ 25504 -এ আয়াতটি পাঠ করেন। তখন আমরা জিজ্ঞেস করলামঃ হে আল্লাহর রাসুল সেঃ)! এ শান কি? উত্তরে তিনি বললেনঃ “ওটা হলো পাপরাশি ক্ষমা করে দেয়া, দুঃখ করা এবং লোকদের উত্থান ও পতন ঘটানো ।”১ হযরত আবু দারদা (রাঃ) হতে, বর্ণিত, আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “মহামহিমান্িত আল্লাহ 04 ০ 44104 একথা বলেছেন।” অতঃপর ভিনি ১. এ হাদীসটি ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন ।
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।