সূরাঃ নাজম ৫৩ 713 পারাঃ ২৭ একেবারে নিকটে চলে আসতে দেখলো তখন সে একটি টিলার উপর চড়ে তার কাপড় নেড়ে নেড়ে ইঙ্গিতে তার কওমকে সতর্ক করলো ।” তারপর রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “আমিও এরূপ ।”১ এরপর আল্লাহ তা'আলা মুশরিকদের এ কাজের উপর ঘৃণা প্রকাশ করছেন ষে, তারা কুরআন শ্রবণ করে বটে, কিন্তু তা হতে বিমুখ হয়ে যায় ও বেপরোয়া হয় এবং বিস্মিতভাবে ওর রহমতকে অস্বীকার করে বসে । আর হাসি-ঠা্টা ও বিদ্ধপ-উপহাস করে থাকে । তাদের উচিত ছিল যে, মুমিনদের মত ওটা শুনে কাদতো এবং উপদেশ গ্রহণ করতো । যেমন মুমিনদের অবস্থা বর্ণনা করেছেন যে, তারা আল্লাহর কালাম শুনে কান্নায় ভেঙ্গে পড়ে, সিজদায় পড়ে যায় এবং তাদের বিনয় বৃদ্ধি পায়। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, ১25 গানকে বলা হয়। এটা ইয়ামানী ভাষা । হযরত ইবনে আব্বাস (রাঃ) হতেই 2545. -এর অর্থ বিমুখ হওয়া এবং অহংকার করাও বর্ণিত আছে। হযরত আলী (রাঃ) এবং হযরত হাসান (রাঃ) বলেন যে, এর অর্থ হলো উদাসীন । এরপর আল্লাহ তা'আলা নির্দেশ দিচ্ছেনঃ তোমরা একত্ৃবাদী ও অকপট হয়ে যাও। বিনয়ের সাথে তোমরা ভূমিতে লুটিয়ে পড় । হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, সূরায়ে নাজমের সিজদার স্থলে নবী (সঃ) সিজদা করেন এবং তার সাথে মুসলমানরা, মুশরিক এবং দানব ও মানব সবাই সিজদা করে ।২ হযরত মুত্তালিব ইবনে আবি অদাআহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সেঃ) মক্কায় সূরায়ে নাজম পাঠ করেন। অতঃপর তিনি সিজদা করেন এবং এ সময় তার কাছে যারা ছিল তারা সবাই সিজদা করে । বর্ণনাকারী মুত্তালিব রোঃ) বলেনঃ “আমি তখন আমার মাথা উঠালাম এবং সিজদা করলাম না।” তখন পর্যন্ত মুত্তালিব (রাঃ) ইসলাম গ্রহণ করে নি। এরপরে যে কেউই এই সুরা তিলাওয়াত করতেন এবং যিনি শুনতেন তখন তিনিও তার সাথে সিজদা করতেন।৩ সূরা ৫ নাজম -এর তাফসীর সমাপ্ত ১. এই হাদীসের সাক্ষী হিসেবে আরো বহু হাসান ও সহীহ হাদীস বিদ্যমান রয়েছে। ২. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) বর্ণনা করেন। ৩. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) এবং ইমাম নাসাঈ বর্ণনা করেছেন। 7১৯,
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।