Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

0///4.0018172110,.0017 সুরাঃ নাজম ৫৩ ১৬৬ পারাঃ ২৭ অর্থাৎ “তুমি কি এ লোকদেরকে দেখোনি, যারা নিজেদের প্রশংসা নিজেরাই করেছে? বরং আল্লাহ যাকে চান তাকে পাক পবিত্র করে থাকেন এবং তাদের উপর সামান্য পরিমাণও যুলুম করা হবে না।” (৪ 8৪৯) মুহাম্মাদ ইবনে আমর ইবনে আতা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আমি আমার কন্যার নাম বিররাহ রেখেছিলাম । তখন আমাকে হযরত যায়নাব বিনতু আবি সালমা (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ (সঃ) এ নাম রাখতে নিষেধ করেছেন। স্বয়ং আমার নামও বিররাহ ছিল। তখন রাসূলুল্লাহ (সঃ) আমাকে বলেনঃ “তোমরা আত্মপ্রশংসা করো না। তোমাদের পুণ্যবানদের সম্পর্কে আল্লাহ তাঁআলাই সম্যক অবহিত।” তখন সাহাবীগণ বললেনঃ “তাহলে এর নাম কি রাখতে হবে?” উত্তরে তিনি বললেনঃ “তোমরা এর নাম যায়না রেখে দাও ।”১ হযরত আবু বাকরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক রাসূলুল্লাহ (সঃ)-এর সামনে কোন একটি লোকের খুব প্রশংসা করে। রাসূলুল্লাহ সেঃ) তখন তাকে বলেনঃ “তোমার অকল্যাণ হোক! তুমি তো তোমার সাথীর গলা কেটে দিলে?” একথা তিনি কয়েকবার বললেন। অতঃপর তিনি বললেন, কারো সা যদি করতেই হবে তবে বলবেঃ “আমার ধারণা অমুক লোকটি এই রূপ। সঠিক জ্ঞান একমাত্র আল্লাহ তা“আলারই আছে ।”২ হযরত হারিস ইবনে হাম্মাম রোঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক হযরত উসমান (রোঃ)-এর সামনে তার প্রশংসা করে । তখন হযরত মিকদাদ ইবনে আসওয়াদ (রোঃ) লোকটির মুখে মাটি নিক্ষেপ করেন এবং বলেনঃ “আমাদেরকে রাসূলুল্লাহ (সঃ) নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন প্রশংসাকারীদের মুখে মাটি নিক্ষেপ করি।”৩ ৩৩। তুমি কি দেখেছো সেই ১ 258. 25৮৫ রর 0০5 521 ০৫০৪ শা বে মুখ নি 22 ৩৪। এবং দান করে সামান্যই, ০54৫4 4521 7৫ পরে বন্ধ করে দেয়? 4:512251665 25৮৮1 498451076 ৩৫। তার কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে জানবে? কন ১. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) তীর সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে। ৩. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) ও ইমাম আবু দাউদ (রঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।