Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

০ সুরাঃ হুজুরাত ৪৯ পারাঃ ২৬ আমীরুল মুমিনীন হযরত উমার ইবনে খাত্তাব (রাঃ) মসজিদে নববী (সঃ)-এর মধ্যে দুইজন লোককে উচ্চস্বরে কথা বলতে শুনে তথায় গিয়ে তাদেরকে বলেনঃ “তোমরা কোথায় রয়েছো তা কি জান?” অতঃপর তিনি তাদেরকে জিজ্ঞেস করলেনঃ “তোমরা কোথাকার অধিবাসী?” উত্তরে তারা বললোঃ “আমরা তায়েফের অধিবাসী |” তখন তিনি তাদেরকে বলেনঃ “যদি তোমরা মদ্রীনার অধিবাসী হতে তবে আমি তোমাদেরকে কঠিন শাস্তি দিতাম ।” উলামায়ে কিরামের উক্তি এই যে, রাসূলুল্লাহ (সঃ)-এর কবরের পার্শ্বে উচ্চস্বরে কথা বলা মাকরূহ । যেমন তার জীবদ্দশায় তার সামনে উচ্চস্বরে কথা বলা মাকরূহ ছিল। কেননা, তিনি যেমন জীবদ্দশায় সম্মানের পাত্র ছিলেন তেমনি সব সময় তিনি কবরেও সম্মানের পাত্র হিসেবেই থাকবেন । এরপর মহান আল্লাহ বলেনঃ “হে মুমিনগণ! তোমরা তোমাদের নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলে থাকো, নবী (সেঃ)-এর সাথে সেভাবে উচ্চস্বরে কথা বলো না, বরং তার সাথে অতি সম্মান ও আদবের সাথে কথা বলতে হবে! চি নিজি বু তির তালিব অর্থাৎ “€হে মুসলমানগণ!) তোমরা রাসূল (সঃ)-কে এমনভাবে ডাকবে না যেমনভাবে তোমরা একে অপরকে ডেকে থাকো ।”(২৪ ঃ ৬৩) এরপর আল্লাহ পাক বলেনঃ তোমাদেরকে নবী (সঃ)-এর কষ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উচু করতে নিষেধ করার কারণ এই যে, হয়তো এর কারণে কোন সময় নবী (সেঃ) তোমাদের প্রতি অসন্তুষ্ট হবেন এবং এর ফলে তোমাদের অজ্ঞাতসারে তোমাদের কর্ম নিক্ষল হয়ে যাবে । যেমন সহীহ হাদীসে "আছে যে, মানুষ আল্লাহর সন্তুষ্টির এমন কোন কথা মুখেই উচ্চারণ করে যা তার কাছে তেমন গুরুত্পূর্ণ নয়। কিন্তু ওটা আল্লাহ তা'আলার নিকট এতই পছন্দনীয় হয় যে, এ কারণে তিনি তাকে জান্নাতবাসী করে দেন। পক্ষান্তরে মানুষ আল্লাহর অসন্তুষ্টির এমন কোন কথা উচ্চারণ করে যা তার কাছে তেমন খারাপ কথা নয়, কিন্তু ওরই কারণে আল্লাহ তাকে জাহান্নামী করে দেন এবং তাকে জাহান্নামের এতো নি্গস্তরে নামিয়ে দেন যে, এ গর্তটি আসমান ও যমীন হতেও গভীরতম । অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূলুল্লাহ (সঃ)-এর স্বর নীচু করার প্রতি উৎসাহিত করতে গিয়ে বলেনঃ যারা রাসূল (সঃ)-এর সামনে

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।