0///4.00181721/10,.0017 সুরাঃ নাজম ৫৩ ১৫৬ পারাঃ ২৭ যেহেতু এ ধরনের কসম খাওয়া হতো, সেই হেতু ইসলাম গ্রহণের পরেও যদি কারো মুখ দিয়ে পূর্বের অভ্যাস হিসেবে এ শব্দগুলো বেরিয়ে পড়ে তবে তার কালেমা পড়ে নেয়া উচিত। এমনিভাবে একদা হযরত সা'দ ইবনে আবি অকাস (রাঃ) লাত ও উয্যার কসম খেয়ে বসেন। জনগণ তাকে সতর্ক করলে তিনি রাসূলুন্রাহ (সঃ)-এর নিকট গমন করেন এবং তার কাছে ঘটনাটি উল্লেখ করেন। রাসূলুল্লাহ সেঃ) তখন তাকে বলেন, তুমি নিম্নের কালেমাটি পাঠ করঃ ৬০৪ 1॥:/৮5854 585৫5৮৫৫529 575/ ৫৫2৫৫ //55 5৬ তি ০৯১০৮৬44481 4৮57৮541 2 অর্থাৎ “আল্লাহ ছাড়া কোন মা'বৃদ নেই, তিনি এক, তার কোন অংশীদার নেই, রাজ্য তারই এবং প্রশংসাও তারই, আর তিনি প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান।” তারপর তিনবার পাঠ করঃ 051920059১৪ অর্থাৎ 'আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি।” এরপর বাম দিকে তিনবার থুথু ফেলো এবং ভবিষ্যতে আর এরূপ করো না।১ মক্কা ও মদীনার মধ্যস্থলে কাদীদের পার্ে মুসাল্লাল নামক স্থানে মানাত ছিল। অজ্ঞতার যুগে খুযাআহ, আউস ও খাযরাজ গোত্র ওর খুব সম্মান করতো । এখান . হতে ইহরাম বেঁধে তারা কা”বার হজ্বের জন্যে যেতো । অনুরূপভাবে এই তিনটি মূর্তি ছাড়া আরো বহু মূর্তি ও থান ছিল আরবের লোকেরা যেগুলোর পূজা করতো । কিন্তু এই তিনটির খুব খ্যাতি ছিল বলে এখানে শুধু এই তিনটিরই বর্ণনা দেয়া হয়েছে। এ লোকগুলো এই জায়গাগুলোর তাওয়াফও করতো । তারা তথায় কুরবানীর জন্তুগুলো নিয়ে যেতো এবং তাদের নামে ওগুলোকে কুরবানী করতো । এতদসত্রেও কিন্তু তারা কা'বা শরীফের মর্যাদার কথা স্বীকার করতো। ওটাকে তারা হযরত ইবরাহীম (আঃ)-এর মসজিদ বলে বিশ্বাস করতো এবং ওর খুবই সম্মান করতো। সীরাতে ইবনে ইসহাকে রয়েছে যে, কুরায়েশ ও বানু কিনানাহ গোত্র উষ্যার পৃজারী ছিল যা ছিল নাখলায়। ওর রক্ষক ও মুতাওয়াল্লী ছিল বানু শায়বান গোত্র। ওটা ছিল সালীম গোত্রের শাখা । বানু হাশিমের সাথে তাদের ভ্রাতৃত্ব ভাব ছিল। ১. এ হাদীসটি ইমাম নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।