Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ নাজম ৫৩ ১৫২ পারাঃ ২৭ কেউ কেউ বলেন যে, রাসূলুল্লাহ (সঃ)-এর হযরত আয়েশা (রাঃ)-কে সম্বোধন করা তার জ্ঞান অনুযায়ী ছিল কিংবা এই যে, তার এটা ভুল ধারণা ছিল। যেমন ইবনে খুযাইমা (রঃ) কিতাবৃত তাওহীদের মধ্যে এটাই লিখেছেন, এটা সম্পূর্ণরূপে ভুল। এসব ব্যাপারে আল্লাহ তাঁঁআলাই সবচেয়ে ভাল জানেন। হযরত আনাস (রাঃ) ও হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) আল্লাহ তা'আলাকে অন্তর দ্বারা দেখেছিলেন, চক্ষু দ্বারা নয়। তবে তিনি হযরত জিবরাঈল (আঃ)-কে স্বীয় চক্ষু দ্বারা দুই বার তার প্রকৃত আকৃতিতে দেখেছিলেন। সিদরাতুল মুনতাহায় এ সময় বহু সংখ্যক ফেরেশতা ছিলেন এবং হযরত জিবরাঈল (আঃ)-এর উপর আল্লাহর নূর চমকাচ্ছিল। আর তিনি বিভিন্ন প্রকারের রঙ্গে রঞ্জিত ছিলেন যা আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন যে, মিরাজের রাত্রে রাসূলুল্লাহ (সঃ) সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেন যা সপ্তম আকাশে রয়েছে । যমীন হতে যে জিনিস উপরে উঠে যায় তা এখান পর্যন্ত উঠে। তারপর ওটাকে এখান হতে উঠিয়ে নেয়া হয়। অনুরূপভাবে যে জিনিস আল্লাহ তা“আলার নিকট হতে অবতারিত হয় তা এখান পর্যন্তই পৌঁছে। তারপর এখান হতে ওটাকে নামিয়ে নেয়া হয়। এ সময় এ গাছের উপর সোনার ফড়িং পরিপূর্ণ হয়েছিল। রাসূলুল্লাহ (সঃ)-কে এখান হতে তিনটি জিনিস দান করা হয়। (এক) পাঁচ ওয়াক্ত নামায, (দুই) সূরায়ে বাকারার শেষের আয়াতগুলো এবং (তিন) তার উম্মতের মধ্যে যারা মুশরিক নয় তাদের পাপরাশি ক্ষমাকরণ ।১ হযরত আবু হুরাইরা (রাঃ) অথবা অন্য সাহাবী রোঃ) হতে বর্ণিত আছে যে, মুন্তাহার উপর ফেরেশতাগণ ছেয়ে গিয়েছিল । সেখানে রাসূলুল্লাহ (সঃ) পৌঁছলে তাকে বলা হয়ঃ “যা যাশ্রগ্ন করার তা যাশ্ করুন।” হযরত মুজাহিদ (রঃ) বলেন যে, এ গাছের শাখাগুলো ছিল মণি-মাণিক্য, ইয়াকৃত ও যবরজদের। রাসূলুল্লাহ (সঃ) ওটা দেখেন এবং স্বীয় অন্তর চোখে তিনি আল্লাহ তা'আলাকেও দর্শন করেন। ১. এ হাদীসটি সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে।

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।