Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ নাজম ৫৩ নত”, পারাঃ ২৭ এই আয়াতগুলো সম্পর্কে আমিই রাসূলুল্লাহ সৈঃ)-কে জিজ্ঞেস করেছিলাম । তিনি উত্তরে বলেছিলেনঃ “এর দ্বারা আমার হযরত জিবরাঈল (আঃ)-কে দর্শন বুঝানো হয়েছে।” তিনি মাত্র দুইবার আল্লাহর এই বিশ্বস্ত ফেরেশতাকে তার প্রকৃত আকৃতিতে দেখেছিলেন । একবার তার আকাশ হতে যমীনে অবতরণের সময় দেখেছিলেন। এঁ সময় আকাশ ও পৃথিবীর মধ্যস্থিত সমস্ত ফাকা জায়গা তীর দেহে পূর্ণ ছিল।”১ মুসনাদে আহমাদেই রয়েছে যে, হযরত আবদুল্লাহ ইবনে শাকীক (রঃ) হযরত আবূ যার (রোঃ)-কে বলেনঃ “আমি যদি. রাসূলুল্লাহ (সঃ)-কে দেখতাম তবে অবশ্যই তাকে আমি একটা কথা জিজ্ঞেস করতাম ।” তার একথা শুনে হযরত আবু যার রোঃ) তাকে প্রশ্ন করেনঃ “তুমি তাকে কি জিজ্ঞেস করতে?” জবাবে হযরত শাকীক (রঃ) বলেনঃ “তিনি মহামহিমাবিত প্রতিপালককে দেখেছিলেন কি না তা জিজ্ঞেস করতাম ।” তখন হযরত আবূ যার রোঃ) তাকে বলেন, আমি তো স্বয়ং রাসূলুল্লাহ সেঃ)-কে এ প্রশ্ন করেছিলাম । তিনি জবাবে বলেছিলেনঃ “আমি নূর দেখেছিলাম । তিনি তো নূর, সুতরাং কি করে আমি তাকে দেখতে পারি?”২ হযরত আহমাদ রেঃ) বলেনঃ “এই হাদীসের ব্যাখ্যা যে কি করবো তা আমার বোধগম্য হয় না।” মুসনাদে ইবনে আবি হাতিমে হযরত আবূ যার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সেঃ) অন্তর দ্বারা আল্লাহ তা“আলাকে দেখেছিলেন, চক্ষু দ্বারা নয়। ইমাম ইবনে খুযাইয়া রোঃ) বলেন যে, হযরত আবদুল্লাহ ইবনে শাকীক (রঃ) ও হযরত আবূ যার রোঃ)-এর মাঝে ইনকিতা বা বিয়োগ রয়েছে (অর্থাৎ তাদের দু'জনের মধ্যে সাক্ষাৎ লাভ ঘটেনি)। ইমাম ইবনে জাওযী (রঃ) বলেন যে, সম্ভবতঃ হযরত আবু যার রোঃ) এই প্রশ্ন মিরাজের ঘটনার পূর্বে করেছিলেন এবং এ সময় রাসূলুল্লাহ (সঃ) এই উত্তর দিয়েছিলেন। এই প্রশ্ন যদি তাকে মি'রাজের ঘটনার পরে করা হতো তবে অবশ্যই তিনি এ প্রশ্রের জবাবে হ্যা বলতেন, অস্বীকার করতেন না। কিন্তু এই উক্তিটি সম্পূর্ণরূপে দুর্বল ৷ কেননা, হযরত আয়েশা (রাঃ)-এর প্রশ্ন তো ছিল মি'রাজের পরের ঘটনা । এ সময়েও রাসূলুল্লাহ সেঃ) অস্বীকৃতি সূচক উত্তর দিয়েছিলেন । ১. এ হাদীসটি সহীহ বুখারী ও সহীহ মুসলিমেও রয়েছে। ২. সহীহ মুসলিমেও এ হাদীসটি দু'টি সনদে বর্ণিত হয়েছে। সনদ দু'টির শব্দগুলোর মধ্যে কিছু হেরফের রয়েছে।

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।