Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ নাজম ৫৩ ১৪৭7 পারাঃ ২৭ হযরত মুহাম্মাদ ইবনে কা'ব (রাঃ) বলেন যে, সাহাবীগণ (রাঃ) জিজ্ঞেস করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন?” উত্তরে তিনি বলেনঃ “আমি আমার অন্তরে র্রআমার প্রতিপালককে দুইবার দেখেছি ।” অতঃপর তিনি পাঠ করেনঃ রি টা 181 0 (০ অর্থাৎ “যা সে দেখেছে তার অন্তকরণ তো তা অস্বীকার করেনি ।”১ নবী (সঃ)-এর কোন একজন সাহাবী হতে বর্ণিত, তিনি বলেন যে, সাহাবীগণ জিজ্ঞেস করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন?” জবাবে তিনি বুলেনঃ “আমি তাকে আমার চক্ষু দ্বারা দেখিনি, অতঃপর তিনি পাঠ করেনঃ 9456 0 অর্থাৎ “অতঃপর সে তার নিকটবর্তী হলো, অতি নিকটবর্তী ।”২ ৷ হযরত ইবাদ ইবনে মানসূর (রাঃ) হযরত ইকরামা (রাঃ)-কে 44০4৫ 41/-এ আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি তাকে বলেনঃ “নবী সেঃ) তীর প্রতিপালককে দেখেছেন কি না তাই কি তুমি আমার কাছে জানতে চাচ্ছ?” উত্তরে তিনি বলেনঃ “হ্যা ।” তিনি তখন বলেনঃ “হ্যা, তিনি তাকে দেখেছেন ।” হযরত ইবাদ (রাঃ) তখন হযরত হাসান (রাঃ)-কে এ প্রশ্নই করলে তিনি জবাবে বলেনঃ “তিনি তার শ্রেষ্ঠত্ব ওঁজ্জবল্য ও বড়ত্রে চাদর দেখেছিলেন ।” হযরত আবুল আলিয়া (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করা হয়ঃ “আপনি আপনার প্রতিপালককে দেখেছেন?” জবাবে তিনি বলেনঃ “আমি নহর দেখেছি, নহরের পিছনে পর্দা দেখেছি এবং পর্দার পিছনে নূর দেখেছি । এ ছাড়া আমি আর কিছুই দেখিনি ।”ও মুসনাদে আহমাদে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমি আমার মহামহিমানিত প্রতিপালককে দেখেছি।”5 এ হাদীসটি স্বপ্নের হাদীসের একটি অংশ বিশেষ । সুদীর্ঘ হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ আজ রাত্রিতে স্বপ্নে আমার প্রতিপালক অত্যন্ত উত্তম আকৃতিতে আমার নিকট এসেছিলেন এবং বলেছিলেনঃ “হে মুহাম্মাদ (সঃ)! মর্ধাদা সম্পন্ন ফেরেশতারা কি বিষয়ের উপর আলোচনা করছে তা কি তুমি ১. এ হাদীসটি ইমাম ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি বর্ণনা করেছেন ইমাম ইবনে জারীর রেঃ)। ৩. এ হাদীসটি অত্যন্ত গারীব। 8. এ হাদীসটির ইসনাদ সহীহ এর শর্তের উপর রয়েছে।

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।