0///4.00181721/10,.0017 সূরাঃ নাজম ৫৩ ১৪৪ পারাঃ ২৭ হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) তার নবুওয়াতের প্রাথমিক অবস্থায় স্বপ্নে হযরত জিবরাঈল (আঃ)-কে দেখেন। অতঃপর তিনি তার (প্রাকৃতিক) প্রয়োজন পুরো করার উদ্দেশ্যে বের হন। তখন হযরত জিবরাঈল (আঃ) তাকে “হে মুহাম্মাদ (সঃ)! হে মুহাম্মাদ (সঃ)!' বলে ডাক দেন। এ ডাক শুনে তিনি তার ডানে-বামে তাকান, কিন্তু কাউকেও দেখতে পাননি। তিন বার এরূপই ঘটে। তৃতীয়বারে তিনি উপরের দিকে তাকালে দেখতে পান যে, হযরত জিবরাঈল (আঃ) তার দুই পায়ের এক পাকে অপর পায়ের সাথে মোড়িয়ে আকাশের প্রান্তকে ঢেকে ফেলেছেন। অতঃপর তিনি বলেনঃ “হে মুহাম্মাদ (সঃ)! (ভয়ের কোন কারণ নেই) আমি জিবরাঈল (আঃ), আমি জিবরাঈল (আঃ)।” কিন্তু নবী (সঃ) ভয় পেয়ে পালিয়ে যান এবং লোকদের মধ্যে ঢুকে পড়েন। তারপর তিনি আর কিছুই দেখতে পেলেন না। আবার তিনি বেরিয়ে পড়েন ও উপরের দিকে তাকিয়ে এ দৃশ্যই দেখতে পান। আল্লাহ তাআলার ৬৯11৮৯09 হতে. ১১ পর্যন্ত উক্তিগ্ুলোর মধ্যে এরই বর্ণনা দেয়া হয়েছে।”১ 4৫ অঙ্গুলির অর্ধেক ভাগকেও বলা হয়। কেউ কেউ বলেন যে, দুই হাতের ব্যবধান ছিল। অন্য একটি রিওয়াইয়াতে আছে যে, এ সময় হযরত জিবরাঈল (আঃ)-এর দেহের উপর দুই রেশমী পোশাক ছিল। মহান আল্লাহ বলেনঃ “তখন আল্লাহ তার বান্দার প্রতি যা অহী করার তা অহী করলেন ।' এর ভাবার্থ তো এই যে, হযরত জিবরাঈল (আঃ) আল্লাহর বান্দা ও তার রাসূল (সঃ)-এর নিকট অহী নাধিল করলেন। অথবা ভাবার্থ এই যে, আল্লাহ ত'“আলা স্বীয় বান্দার কাছে হযরত জিবরাঈল (আঃ)-এর মাধ্যমে অহী নাধিল করলেন। উভয় অর্থই সঠিক । হযরত সাঈদ ইবনে জুবায়ের (রঃ) বলেন যে, এ সময়ের অহী ছিল আল্লাহ তাআলার নিম্নের উক্তিগুলোঃ রি া রি (৯৩৪ ৬) এবং এ 554 6 (৯৪৪ ৪) অর্থাৎ “তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি?” এবং “আর আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্ধাদা দান করেছি।" অন্য কেউ বলেছেন যে, আল্লাহ তা'আলা এ সময় নবী (সঃ)-এর প্রতি অহী করেনঃ “নবীদের উপর জান্নাত হারাম যে পর্যন্ত না তুমি তাতে প্রবেশ কর এবং উন্মতদের উপর জান্নাত হারাম যে পর্যন্ত না তোমার উম্মত তাতে প্রবেশ করে ।” ১. এটা ইবনে অহাব (রঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।