Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

0///4.00181721/10,.0017 সূরাঃ নাজম ৫৩ ১৪১ পারাঃ ২৭ অতঃপর গাছটি উচু হতে শুরু করলো, এমনকি আমি আকাশের নিকটবর্তী হয়ে গেলাম ৷ আমি ডানে-বামে পার্শ্ব পরিবর্তন করছিলাম । আমি ইচ্ছা করলে হাত বাড়িয়ে আকাশ স্পর্শ করতে পারতাম । আমি দেখলাম যে, হযরত জিবরাঈল (আঃ) এ সময় আল্লাহর ভয়ে অত্যন্ত জড়সড় হয়ে পড়েছেন। আমি তখন বুঝতে পারলাম যে, আল্লাহর মর্যাদা ও তাজান্রীর জ্ঞানে আমার উপর তার ফযীলত রয়েছে । আকাশের দরযাসমূহের মধ্যে একটি দরযা আমার সামনে খুলে গেল। আমি খুব বড় আমীমুশ্বান নূর দেখলাম এবং দেখলাম যে, পর্দার পাশে মণি-মুক্তা দুলছে । তারপর আল্লাহ তা'আলা যা অহী করার ইচ্ছা তা করলেন।” হযরত আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) হযরত জিবরাঈল (আঃ)-কে তার আকৃতিতে দেখেছিলেন। তার ছয়শটি পালক ছিল। এক একটি পালক বা ডানা এমনই ছিল যে, আকাশের প্রান্তকে পূর্ণ করে ফেলছিল। ওগুলো হতে পান্না ও মণি-মুক্তা ঝরে পড়ছিল ।”১ হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) হযরত জিবরাঈল (আঃ)-কে তার আসল আকৃতিতে দেখার জন্যে তার কাছে আবেদন জানান। তখন হযরত জিবরাঈল (আঃ) তাকে বলেনঃ “আপনি এ জন্যে আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করুন|” রাসূলুল্লাহ সঃ) প্রার্থনা করলে দেখতে পান যে, কি একটা জিনিস উঁচু হয়ে উঠছে এবং ছড়িয়ে পড়ছে। ওটা দেখেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। তৎক্ষণাৎ হযরত জিবরাঈল (আঃ) আগমন করেন এবং তার জ্ঞান ফিরিয়ে দেন এবং তার মুখের থুথু মুছিয়ে দেন। ইবনে আসাকির (রঃ) বর্ণনা করেছেন যে, আবু লাহাব এবং তার পুত্র উৎবাহ সিরিয়ার সফরে গমনের প্রস্তুতি গ্রহণ করতে থাকে। তার পুত্র উত্বাহ তাকে বললোঃ “সফরে গমনের পূর্বে একবার আমি মুহাম্মাদ (সঃ)-এর কাছে তার সামনে তার প্রতিপালককে গালমন্দ দিয়ে আসি?” অতঃপর সে রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট গিয়ে বললোঃ “হে মুহাম্মাদ (সঃ)! আমি তো (তোমার প্রতিপালকের) “অতঃপর সে তার নিকটবর্তা হলো, অতি নিকটবর্তাঁ, ফলে তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল অথবা ওরও কম" এ উক্তিকে অস্বীকার করি ।” তার একথা শুনে নবী (সঃ) তার প্রতি বদদু'আ করে বলেনঃ “হে আন্রাহ! আপনার কুকুরগুলোর মধ্যে একটি কুকুরকে তার উপর নির্ধারণ করুন।” সে ফিরে গিয়ে তার পিতার সামনে যখন ঘটনাটি বর্ণনা করলো তখন তার পিতা ১. এ হাদীসটি ইমাম আহমাদ রে) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।