সুরাঃ নাজম ৫৩ ০০২: পারাঃ ২৭ এমন কি কয়েকবার তিনি ইচ্ছা করেন যে, পাহাড়ের চূড়া হতে নীচে পড়ে যাবেন। কিন্তু সদা আকাশের দিক হতে তিনি হযরত জিবরাঈল (আঃ)-এর নিম্নের উক্তি শুনতে পেতেনঃ “হে মুহাম্মাদ (সঃ)! আপনি আল্লাহর প্রকৃত ও সত্য রাসূল এবং আমি জিবরাঈল ।” এ শব্দ শুনে তার দুঃখ দূর হয়ে যেতো । তিনি মনে প্রশান্তি লাভ করতেন। তারপর ফিরে আসতেন । কিন্তু কিছুদিন পরেই আবার তার মনের আকাজ্ফা জেগে উঠতো এবং আল্লাহ তা'আলার অহীর স্বাদ তার স্মরণে এসে যেতো । সুতরাং পুনরায় তিনি বেরিয়ে পড়তেন এবং পাহাড়ের চূড়া হতে নিজেকে ফেলে দিতে চাইতেন। আবার হযরত জিবরাঈল (আঃ) তাকে প্রশান্তি ও সান্তনা দান করতেন । শেষ পর্যন্ত একবার আবতাহ নামক স্থানে হযরত জিবরাঈল (আঃ) নিজের প্রকৃত আকৃতিতে প্রকাশিত হন। তার ছয়শটি ডানা ছিল। তার দেহ আকাশের সমস্ত প্রান্তকে ঢেকে ফেলে । অতঃপর তিনি রাসূলুল্লাহ (সঃ)-এর নিকটবতাঁ হন এবং মহামহিমান্বিত আল্লাহর অহী তার কাছে পৌঁছিয়ে দেন। এঁ সময় রাসূলুল্লাহ (সঃ) হযরত জিবরাঈল (আঃ)-এর মর্যাদা অনুভব করেন এবং আল্লাহ তাআলার নিকট তিনি যে মহামর্যাদার অধিকারী তা জানতে পারেন । মুসনাদে বাষ্যারের একটি রিওয়াইয়াত ইমাম ইবনে জারীর (রঃ)-এর উক্তির পৃষ্ঠপোষকতায় পেশ করা যেতে পারে, কিন্তু ওর বর্ণনাকারী হলেন শুধু হারিস ইবনে উবায়েদ, ধিনি বসরায় বসবাসকারী একজন প্রসিদ্ধ লোক । তার কুনিয়াত হলো আবু কুদামাহ আয়াদী। সহীহ মুসলিমে তার থেকে রিওয়াইয়াত সমূহ এসেছে, কিন্তু ইমাম ইবনে মুঈন ওগুলোকে দুর্বল বলেছেন এবং বলেছেন যে, এগুলো কিছুই নয়। ইমাম আবূ হাতিম রাযীর (রঃ) উক্তি এই যে, তার হাদীসগুলো লিখে নেয়া যাবে, কিন্তু ওগুলো দ্বারা দলীল গ্রহণ করা যেতে পারে না। ইবনে হিব্বান (রঃ) বলেন যে, তিনি বড়ই সন্দেহযুক্ত ছিলেন, সুতরাং তার থেকে দলীল গ্রহণ করা ঠিক নয়। অতএব, দেখা যাচ্ছে যে, এ হাদীসটি শুধু তিনি রিওয়াইয়াত করেছেন। কাজেই এটা গারীব হওয়ার সাথে সাথে মুনকারও বটে । আর যদি এটা সাব্যস্ত হয়েও যায় তবে এই সম্গাবনা রয়েছে যে, এটা স্বপ্রের ঘটনা হবে । তাতে রয়েছে যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “আমি বসেছিলাম এমন সময় হযরত জিবরাঈল (আঃ) আগমন করেন। তিনি আমার দুই কীধের মাঝে সজোরে হাত রাখেন এবং আমাকে দীড় করিয়ে দেন। আমি একটি গাছ দেখলাম, যাতে পাখীর বাসার মত দুটো বসার জায়গা বানানো রয়েছে। একটাতে হযরত জিবরাঈল (আঃ) বসলেন এবং অপরটিতে আমি বসলাম।
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।