Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

0///4.00181721/10,.0017 সুরাঃ হুজুরাত ৪৯ ১১ পারাঃ ২৬ “আল্লাহ সর্বশ্োতা, সর্বজ্ঞ, অর্থাৎ আল্লাহ তোমাদের কথা শুনে থাকেন এবং তোমাদের ইচ্ছা ও উদ্দেশ্যের খবর তিনি রাখেন । এরপর আল্লাহ তা'আলা তার মুমিন বান্দাদেরকে আর একটি আদব বা জদ্রতা শিক্ষা দিচ্ছেন যে, তারা যেন নবী (সঃ)-এর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উচু নাকরে। এ আয়াতটি হযরত আবূ বকর (রোঃ) ও হযরত উমার (রাঃ)-এর ব্যাপারে অবতীর্ণ হয়। হযরত আবূ মুলাইকা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যে, দুই মহান ব্যক্তি অর্থাৎ হযরত আবু বকর (রাঃ) ও হযরত উমার (রাঃ) যেন প্রায় ধ্বংসই হয়ে যাবেন, যেহেতু তারা নবী (সঃ)-এর সামনে তাদের কণ্ঠস্বর উচু করেছিলেন যখন বানী তামীম গোত্রের প্রতিনিধি হাযির হয়েছিলেন । তাদের একজন হযরত হাবিস ইবনে আকরার (রাঃ) প্রতি ইঙ্গিত করেন এবং অপরজন ইঙ্গিত করেন অন্য একজনের প্রতি, বর্ণনাকারী নাফে' রোঃ)-এর তার নাম মনে নেই । তখন হযরত আবূ বকর (রাঃ) হযরত উমার (রাঃ)-কে বলেনঃ “আপনি তো সব সময় আমার বিরোধিতাই করে থাকেনঃ” উত্তরে হযরত উমার (রাঃ) হযরত আবু বকর (রোঃ)-কে বলেনঃ “আপনার এটা ভুল ধারণা ।” এই ভাবে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং তাদের কণ্ঠস্বর উচু হয় । তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। হযরত ইবনে যুবায়ের (রাঃ) বলেনঃ “এরপর হযরত উমার (রোঃ) রাসূলুল্লাহ রোঃ)-এর সাথে এতো নিম্নস্বরে কথা বলতেন যে, রাসূলুল্লাহ (সঃ)-কে দ্বিতীয়বার তাকে জিজ্ঞেস করতে হতো ।”১ অন্য রিওয়াইয়াতে আছে যে, হযরত আবূ বকর (রাঃ) বলছিলেনঃ “হযরত কা'কা' ইবনে মা'বাদ (রাঃ)-কে আমীর নিযুক্ত করুন।” আর হযরত উমার (রাঃ) বলছিলেনঃ “হযরত আকরা ইবনে হাবিস (রাঃ)-কে আমীর বানানো হোক ।” এই ডা ভান তন হু ০৮/%৮ 5845 55/1 ৮54 ₹£6 ০2840 2৫৮৫ তখন 2৮5550155 21252 খু ৭০৮ (1 হতে ০৫ 1১১০ স্1 5 ০25৮ তি পর্যন্ত আয়াতগুলো অবতীর্ণ হয় 2৮6 2৫52 তা ৫2৫ গিগি গত যখন. তি] -এ আয়াতটি অবতীর্ণ হয় বিন হযরত আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ সৈঃ)-কে বলেনঃ হে ১. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) বর্ণনা করেছেন। ২. এ হাদীসটিও ইমাম বুখারী (রঃ) স্বীয় “সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।