Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

0///4.04121721/10,.0017 সুরাঃ যারিয়াত ৫১ ১০৯ পারাঃ ২৭ £5 24 05000817620 ৪ ০) অর্থাৎ, “নিশ্চয়ই আমি রিষকদাতা ও প্রবল পরাতরন্ত।” ১ মোটকথা, আল্লাহ তা'আলা স্থীয় বান্দাদেরকে একমাত্র তারই ইবাদতের জন্যে সৃষ্টি করেছেন। সুতরাং যে ব্যক্তি শুধুমাত্র তারই ইবাদত করবে এবং তার সাথে অন্য কাউকেও শরীক করবে না তাকে তিনি উত্তম ও পূর্ণ পুরস্কার প্রদান করবেন। আর যারা তার সাথে অন্য কাউকেও শরীক করবে তাকে তিনি জঘন্য শাস্তি প্রদান করবেন। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত মাখলুক সর্বাবস্থায় এবং সর্বসময় তার পূর্ণ মুখাপেক্ষী ৷ তারা তার কাছে সম্পূর্ণরূপে অসহায় ও দরিদ্র । তিনি একাই তাদের সৃষ্টিকর্তা ও আহার্যদাতা। হযরত আবু হুরাইরা (রাঃ) রাসূলুল্লাহ (সঃ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলা বলেনঃ “হে আদম সন্তান! তুমি আমার ইবাদতে লেগে পড়, আমি তোমার বক্ষকে এশ্বর্য ও অমুখাপেক্ষিতা দ্বারা পূর্ণ করে দিবো এবং তোমার দারিদ্রকে দূর করবো । আর যদি তুমি এরূপ না কর তবে আমি তোমার বক্ষকে ব্যস্ততা দ্বারা পূর্ণ করবো এবং তোমার দরিদ্রতাকে কখনো বন্ধ করবো না।”২ হযরত খালিদ (রাঃ)-এর হযরত হিব্বাহ (রাঃ) ও হযরত সাওয়াহ রোঃ) নামক দুই পুত্র বর্ণনা করেনঃ “একদা আমরা রাসূলুল্লাহ (সঃ)-এর খিদমতে হাযির হই। এঁ সময় তিনি কোন কাজে ব্যস্ত ছিলেন অথবা তিনি দেয়াল তৈরী করছিলেন কিংবা কোন জিনিস মেরামত করছিলেন । আমরাও তাকে এঁ কাজে সাহায্য করি। কাজ শেষ হলে তিনি আমাদের জন্যে দু'আ করেন এবং বলেনঃ “তোমাদের মাথা নড়া পর্যন্ত তোমরা রিযক হতে নিরাশ হয়ো না। দেখো, মানুষ যখন জনুগহণ করে তখন তার মাতা তাকে একটা লাল গোশত-খণ্ড রূপে প্রসব করে, দেহের উপর কোন আবরণ থাকে না, অতঃপর আল্লাহ তা'আলা তাকে সবকিছুই দান করেন এবং তাকে রিযক দিয়ে থাকেন ।”৩ ১. এ হাদীসটি ইমাম আহমাদ (র$), ইমাম আবূ দাউদ (রঃ), ইমাম তিরমিযী (রঃ) এবং ইমাম নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী (রঃ) এটাকে হাসান সহীহ বলেছেন । ২. এ হাদীসটি মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে। ইমাম ইবনে মাজাহও (রঃ) এ হাদীসটি বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিযী (রঃ) এটাকে হাসান গারীব বলেছেন । ৩. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।