সূরাঃ হুজুরাত ৪৯ ০০০+০৪ পারাঃ ্ (সঃ)-এর পিছনে থাকা তাদের উচিত। তাদের উচিত আল্লাহ এবং তার রাসূল (সঃ)-এর আনুগত্য করা । রাসূলুল্লাহ সেঃ) যখন হযরত মুআয (রোঃ)-কে ইয়ামনে প্রেরণ করেন তখন তাকে প্রশ্ন করেনঃ “তুমি কিসের মাধ্যমে ফায়সালা করবে?” উত্তরে তিনি বলেনঃ “আল্লাহর কিতাবের মাধ্যমে 1” আবার তিনি প্রশ্ন করেনঃ “যদি আল্লাহর কিতাবে না পাও?” জবাবে তিনি বলেনঃ “তাহলে সুন্নাতে রাসূল (সঃ)-এর মাধ্যমে ফায়সালা করবো ।” পুনরায় তিনি জিজ্ঞেস করেনঃ “যদি তাতেও না পাও?” তিনি উত্তর দিলেনঃ “তাহলে আমি চিন্তা-গবেষণা করবো এবং ওরই মাধ্যমে ফায়সালা করবো।” তখন রাসূলুল্লাহ সেঃ) তার বুকে হাত মেরে বললেনঃ “আল্লাহর জন্যেই সমস্ত প্রশংসা যিনি তার রাসূল (সঃ)-এর দূতকে এমন বিষয়ের তাওফীক দিয়েছেন যাতে তার রাসূল (সঃ) অস্তুষ্ট।”৯ এখানে এ হাদীসটি আনয়নের উদ্দেশ্য আমাদের এই যে, হযরত মু'আয (োঃ) স্বীয় ইজতিহাদকে কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলিন্নাহ (সঃ)-এর পরে স্থান দিয়েছেন । সুতরাং স্বীয় মতকে কিতাব ও সুন্নাতের আগে স্থান দেয়াই হলো আল্লাহ ও তার রাসূল (সেঃ)-এর আগে বেড়ে যাওয়া । হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, একথার ভাবার্থ হচ্ছেঃ 'কিতাবৰ ও সুন্নাতের বিপরীত কথা তোমরা বলো না।' হযরত আওফী (রঃ) বলেন যে, এর অর্থ হলোঃ “রাসূলুল্লাহ (সঃ)-এর কথার উপর কথা বলো না।' হযরত মুজাহিদ (রঃ) বলেন যে, এর ভাবার্থ হলোঃ “কোন বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ (সঃ) যে পর্যন্ত কোন কিছু না বলেন সেই পর্যন্ত তোমরাও কিছুই বলো না, বরং নীরবতা অবলম্বন করো ।” হযরত যহ্হাক (রঃ) বলেন যে, এর অর্থ হচ্ছেঃ 'আমরে দ্বীন ও আহকামে শরয়ীর ব্যাপারে তোমরা আল্লাহর কালাম ও তার রাসূল (সঃ)-এর হাদীস ছাড়া অন্য কিছু দ্বারা ফায়সালা করো না ।” হযরত সুফিয়ান সাওরী রেঃ) বলেন যে, এর ভাবার্থ হলোঃ “তোমরা কোন কথায় ও কাজে আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর অগ্রণী হয়ো না।' হযরত হাসান বসরী (রঃ) বলেন যে, এর দ্বারা উদ্দেশ্য হলোঃ “তোমরা ইমামের পূর্বে দু'আ করো না।' এরপর আল্লাহ পাক বলেনঃ 'তোমরা আল্লাহকে ভয় কর" অর্থাৎ আল্লাহর হুকুম প্রতিপালনের ব্যাপারে মনে আল্লাহর ভয় রাখো। ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম আবু দাউদ (রঃ), ইমাম তিরমিযী (রঃ) এবং ইমাম ইবনে মাজাহ (রঃ) বর্ণনা করেছেন।
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.