Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ যারিয়াত ৫১ ৪৮0 পারাঃ ২৭ যে, তিনি যাদুকর অথবা পাগল। সুতরাং এই অহংকারী, পাপী, কাফির এবং উদ্ধত ব্যক্তিকে আল্লাহ তা'আলা তার লোক লশকরসহ সমুদ্রে ডুবিয়ে দেন। সে তো ছিল তিরস্কারযোগ্য ৷ মহাপরাক্রমশালী আল্লাহ বলেনঃ নিদর্শন রয়েছে আ'দের ঘটনায়, যখন আমি প্রেরণ করেছিলাম তাদের বিরুদ্ধে অকল্যাণকর বায়ু। এটা যা কিছুর উপর দিয়ে বয়ে গিয়েছিল তাকে চূর্ণ-বিচর্ণ করেছিল। ওটা সড়াপচা হাড়ের মত হয়ে গিয়েছিল। হযরত আবদুল্লাহ ইবনে আমর (রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “বায়ু দ্বিতীয় যমীনে প্রবাহিত হয়। আল্লাহ তাআলা যখন আ'দ জাতিকে ধ্বংস করার ইচ্ছা করেন তখন বায়ুর রক্ষক (ফেরেশতা)কে নির্দেশ দেন যে, তিনি যেন তাদেরকে (আদ জাতিকে) ধ্বংস করার জন্যে বায়ু প্রবাহিত করেন। ফেরেশতা তখন আরয করেনঃ “আমি বাতাসের ভাণ্তারে কি ততটুকু ছিদ্র করে দিবো যতটুকু ছিদ্ব গরুর নাকে রয়েছে?” উত্তরে আল্লাহ তা“আলা বলেনঃ “বায়ুর ভাগ্তারে যদি তুমি ততটুকু ছিদ্ব কর তবে তো ওটা যমীনকে এবং ওর মধ্যস্থিত সবকিছুকেই ওলট-পালট করে দিবে । বরং তুমি ওতে অঙ্গুরীর বৃত্তের সমান ছিদ্র কর।” এটা ছিল এ বায়ু যার কথা আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বলেনঃ 'এটা যা কিছুর উপর দিয়ে বয়ে গিয়েছিল তাকেই চুর্ণ-বিচূর্ণ করে দিয়েছিল ।”১ এটা ছিল দক্ষিণা বায়ু। সহীহ হাদীসে হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমাকে পৃবালী বায়ু দ্বারা সাহায্য করা হয়েছে, আর আদ সম্প্রদায়কে পশ্চিমা বায়ু দ্বারা ধ্বংস করা হয়েছিল।” যখন তাদেরকে বলা হয়েছিলঃ ভোগ করে নাও স্বল্পকাল।' ইমাম ইবনে জারীর (রঃ) বলেন যে, এর ভাবার্থ হচ্ছেঃ “তোমাদের নির্দিষ্ট সময় শেষ হওয়া পর্যন্ত তোমরা সুখসন্তার ভোগ করে নাও ।' এটা প্রকাশমান যে, এটা আল্লাহ তা'আলার নিম্নের উক্তির মতঃ ১. এ হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। এই ফরমান রাসূলুল্লাহ (সঃ) হতে হওয়া অস্বীকৃত। এটাই বুঝা যাচ্ছে যে, এটা হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ)-এর উক্তি। ইয়ারমুকের যুদ্ধে তিনি আহলে কিতাবের কিতাবগুলোর দু'টি থলে পেয়েছিলেন। সন্ভবতঃ ওগুলো হতেই তিনি এটা বর্ণনা করেছেন। এসব ব্যাপারে আল্লাহ তা“আলাই সবচেয়ে ভাল জানেন।

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।