ছে গল হস বু লহ [দরিসালাতকে অস্বীকার করতে উৎসাহ দিতে লাগলো এবং বিভিন্নভাবে বাধা দিতে | লাগলে আৱহ তাজল এ প্রসলে আলোচা: আয়তস্মহে হলাদ:করেন/বে,.! নবুওয়াত হলো আল্লাহ তা‘আলার দয়ার দান। তিনি যাকে চান তাকেই তিনি তা দান করেন। এটা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর একচেটিয়া অধিকার নয়। দুই £ দ্বিতীয়ত, বলা হয়েছে যে, ইয়াছদী জাতিকে তাওরাত দিয়ে তার বিধি-বিধান মেনে চলতে নির্দেশ দেয়া হয়েছিলো, কিন্তু তারা তাওরাত থেকে কোনো ফায়েদা লাভ করতে পারেনি। তাদের অবস্থা সেই গাধার মতো যার পিঠে কিতাব বহন করা হয় ; কিন্তু তা থেকে গাধা কিছুমাত্র উপকার লাভে সমর্থ হয় না। আর ইয়াহুদীদের স্ঞরানবুদ্ধি থাকা সত্বেও তারা আসমানী কিতাব থেকে লাভবান হতে পারছে না। সুতরাং তারা গাধার চেয়েও নিকৃষ্ট ৷ তিন ঃ রুকু'র শেষ দিকে তাদেরকে উদ্দেশ করে বলা হয়েছে যে, তোমাদের দাবি অনুসারে তোমরা যদি আল্লাহর ‘আওলিয়া’ বা প্রিয় বন্ধু হয়ে থাকো, তাহলে তার সাথে হওয়া সাক্ষাত লাভের জন্য তোমরা মৃত্যু কামনা করো । কারণ মৃত্যু ছাড়া | আল্লাহর সাথে সাক্ষাত লাভের বিকল্প পথ নেই । আর আল্লাহর প্রিয় বন্ধুগণ তীর সাক্ষাত লাভের জন্য সর্বদা উদগ্রীব থাকে। আসলে তোমরা নিজেরাই জানো যে, তোমাদের দাবি সত্য নয়। আর জানো বলেই তোমরা মৃত্যুকে ভয় পাও । (তাফহীম, যিলাল, সাফওয়া) সূরার শেষ রুকু’তে মুসলমানদের উদ্দেশ্যে বলা হয়েছে যে, যখন তোমরা জুমুআর জন্য মুয়ায্যিনের আযান বা আহ্বান শুনতে পাও তখনই তোমরা তোমাদের বেচাকেনা ছেড়ে দিয়ে এবং জীবনের অন্যসব কাজকর্ম বন্ধ করে দিয়ে মাসজিদের দিকে দ্রুত এগিয়ে যাও । (সাফওয়া, রুহুল কুরআন, যিলাল, তাফহীম) 0 পারা £ ২৮ www.amarboi.org Wwww.i-onlinemedia.net
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।