শব্দে শব্দে আল কুরআন ১৩ তম খণ্ড
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আল জুমু'আহ সূরার নবম আয়াতে উল্লিখিত আল জুযমু‘আহ শব্দটিকে এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। আল জুযু‘আহ শব্দ দ্বারা জুমুআর নামায বুঝানো হয়েছে, এতে জুমু'আর নামাযের কিছু বিধি-বিধান বর্ণিত হলেও শব্দটি সূরার সামষ্টিক শিরোনাম নয়। অন্যান্য সূরার মতো পরিচয় হিসেবে নামটি ব্যবহৃত হয়েছে। (তাফহীম, সাফওয়া) নাখিল্লেক্স সময্মক্ান্ল আবু হুরায়রা রা. এবং ইবনে সায়াদের বর্ণনা অনুসারে ৭ম হিজরীতে ইয়াহুদীদের | থাণকেন্দ খায়বার বিজয়ের পর এ সূরার প্রথম. রুকূ’'র আয়াতসমূহ নাযিল হয়েছে। খায়বার বিজয়ে ইয়াহুদীদের বসতিগুলো যখন ইসলামী রাষ্ট্রের অধীন হয়ে গিয়েছিলো তখনই আল্লাহ তা‘আলা তাদেরকে সম্বোধন করে সূরার প্রথম রুকূ'র আয়াতসমূহ নাযিল করেছেন। সূরার দ্বিতীয় রুকূ'র আয়াতসমূহ হিজরতের পর পরই নাযিল হয়েছে। কেননা রাসূলুল্লাহ সা. যখন হিজরত করে মদীনায় উপস্থিত হয়ে প্রথম দিনেই জুমু'আর নামায কায়েম করেন। আর এ থেকে সুস্পষ্ট হয়ে যায় যে, জুমু'আর নামায ধারাবাহিকভাবে শুরু হওয়ার পর তাদেরকে জুমুআর নামায তথা দীনী সভা- সম্মেলনের রীতিনীতি ও আদব-কায়দা শিক্ষাদানের উদ্দেশ্যেই সূরার দ্বিতীয় রুকূ'র ‘আয়াতসমূহ নাযিল করা হয়েছে। (তাফহীম) আলোচ্য বিষয় আগেই বলা হয়েছে যে, সূরার প্রথম রুকু'র আয়াতসমূহ ইয়াহুদীদের সম্বোধন করে নাযিল হয়েছে। ইয়াহুদীরা ছিলো আরব উপদ্বীপে ‘দাওয়াতে ইসলামী'র বাধাদান- কারী একটি শক্তি । কিন্তু মুসলমানদের হাতে তাদের যখন চূড়ান্তভাবে পতন হয়, তখন তারা মদীনার ইসলামী রাষ্ট্রের সাধারণ নাগরিকে পরিণত হয়। এমতাবস্থায় তাদেরকে ইসলামী রাষ্ট্রের যাবতীয় বিধি-বিধান মেনে চলতে হতো । তখন তাদেরকে সম্বোধন করে সূরার প্রথম কুকূ’তে তিনটি কথা বলা হয়েছে £ এক ঃ ইয়াহুদীরাও রাসূলুল্লাহ সা.-এর আগমনের অপেক্ষায় ছিলো। কারণ তাওরাতে রাসূলুল্লাহ সা.-এর আগমন সম্পর্কে ভবিষ্যদ্বাণী রয়েছে। তবে তাদের ধারণা ছিলো, তিনি তাদের মধ্যে তথা বনী ইসরাঈলের মধ্যে আসবেন ; কিন্তু যখন তাদের ধারণার | বিপরীত তিনি বনী ইসমাঈল__ তাদের ভাষায় উন্মীদের মধ্য থেকে আসলেন, তখন | |,তারা তাকে অস্বীকার করে বসলো-_ শুধু তাই নয়, তারা অন্যান্য লোককেও তার | পারা ৪ ২৮ SE www.amarboi.org Wwww.i-onlinemedia.net

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।