শব্দে শব্দে আল কুরআন ১৩ তম খণ্ড
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

এ সংকলনের ত্রয়োদশ খণ্ডের প্রকাশ লগ্নে এর সংকলক, সহায়ক গ্রস্থসমূহের | প্রণেতা ও প্রকাশক এবং অত্র সংকলনের প্রকাশনার কাজে নিয়োজিত সর্বস্তরের সহযোগীদের জন্য আল্লাহ্র দরবারে উত্তম প্রতিদানের প্রার্থনা জানাচ্ছি । পরিশেষে যে কথাটি না বললেই নয় তা হলো, মানুষ ভুল-ক্রুটির উর্ধে নয় । আমাদের _[| এ অনন্য দুরূহ কর্মে কোথাও যদি কোনো ভুল-ক্রুটি সম্মানিত পাঠকবৃন্দের দৃষ্টিগোচর হয়, আহলে তা অনুগ্রহ করে আমাদেরকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ রইলো। আল্লাহ তা'আলা আমাদের এ দীনী খিদমতকে কবুল করুন এবং মানবজাতিকে আল কুরআনের আলোয় আলোকিত করুন । আমীন'। সর্ব শক্তিমান রাব্বুল আলামীনের লাখো কোটি শোকর, যিনি আমার মতো তার এক | নগণ্য বান্দাহর হাতে তার চিরস্তুন হিদায়াতের একমাত্র মহাগ্রন্থ আল কুরআনের এ বিশাল খিদমত নিয়ে তার এ বান্দার জীবনকে মহিমাববিত করেছেন। দরূদ ও সালাম সকল নবী-রাসূল ও মুসলিম উম্মাহর চিরস্তন নেতা, খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুযনাবীন ও আফদালুল বাশার হযরত মুহাম্মদ সা.-এর উপর ৷ আল্লাহ অশেষ রহমত বর্ষণ করুন তার পরিবার-পরিজন ও সাহাবায়ে কিরামের ওপর । মহান আল্লাহর দরবারে এ বান্দাহর আকুল আবেদন এই যে, তিনি যেন তাঁর এ নগণ্য বান্দার খিদমতটুকু-কে আখিরাতে তার নাজাতের উসীলা হিসেবে গ্রহণ করেন। বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট-এর প্রকল্প আধুনিক প্রকাশনী বাংলাদেশের সম্বান্ত প্রকাশনা সংস্থাগুলোর অন্যতম । মূলত এ ধরনের তাফসীর সংকলনের বিষয়টি ম্যানেজিং কমিটির অনুমোদনক্রমে আমি শুধু মহতী কাজে পরিণত করেছি প্রতিষ্ঠানের প্রকাশনা ম্যানেজার জনাব আনোয়ার হুসাইন সাহেবের পরিকল্পনা অনুযায়ী এবং তার অক্লান্ত পরিশ্রম ও প্রকাশনা বিভাগের সাথে সংশ্লিষ্ট দীনী ভাইদের নিষ্ঠা ও আন্তরিকতার ফলে এ অনন্য তাফসীর সংকলনটি আলোর মুখ দেখেছে। আল্লাহ তাদের সকলের খিদমতের উত্তম বিনিময় দান করুন । কাজ শুরু করার পর থেকে সুদীর্ঘ দশটি বছর ইতোমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। অতপর মহান আল্লাহর খাস মেহেরবানীতে কাজটি সমাপ্ত হয়েছে । সমাপ্তি লগ্নে সেই মহান আল্লাহর শোকর পুনরায় আদায় করছি । ক: Nae 22a ১৯ 66/২০১২ ইং www.amarboi.org Wwww.i-onlinemedia.net

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।