আস্ সফ অর্থ সারিবদ্ধ হওয়া । সূরার ৪ আয়াতে উল্লিখিত ‘সাফ্ফান’ শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে। নাখিল্ৰের সময়ককাব্ল সুস্পষ্টভাবে এ সূরা নাযিলের সময়কাল জানা না গেলেও বিষয়বস্তুর আলোকে অনুমিত হয় যে, ওহুদ যুদ্ধের সমসাময়িককালেই সূরাটি নাযিল হয়েছে। আলোচ্য বিষয় এ সূরার মূল আলোচ্য বিষয় হলো ঈমানের ব্যাপারে সত্যনিষ্ঠ হওয়া এবং আল্লাহর পথে ত্যাগ ও কুরবানীর ব্যাপারে মুসলমানদের উদ্বুদ্ধ করা। এতে দুর্বল ঈমানের অধিকারী মুসলমান, ঈমানের মিথ্যা দাবীদার তথা মুনাফিক এবং নিষ্ঠাবান মু’মিন সবাইকে সম্বোধন করে কথা বলা হয়েছে। কোন্ আয়াতে কাদেরকে সম্বোধন করা হয়েছে তা কথার ধরন থেকেই বুঝা যায়। ১ থেকে ৪ আয়াতে দুর্বল ঈমানের মুসলমানদেরকে সম্বোধন করে তাদেরকে ঈমানের ক্ষেত্রে একাস্তিক নিষ্ঠা ও আন্তরিকতা গ্রহণের জন্য উৎসাহিত করা হয়েছে। ৫ থেকে ৭ আয়াতে উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে, রাসূলে করীম সা.-এর সাথে তোমাদের আচরণ সেরূপ হওয়া উচিত নয় যেমন আচরণ মূসা আ. ও ঈসা আ.-এর উদ্মতগণ তথা বনী ইসরাঈলরা তাদের দু' নবীর সাথে করেছিলো । ৮ থেকে ৯ আয়াতে বলিষ্ঠতা সহকারে পুনরায় বলা হয়েছে যে, ইয়াহুদী ও খৃস্টানগণ এবং তাদের সাথে যোগসাজসকারী মুনাফিক সম্প্রদায় আল্লাহর এ নূর তথা ইসলামকে ফুঁ দিয়ে চিরতরে নিভিয়ে দেয়ার জন্য যতই চেষ্টা করুক না কেনো, ইসলাম পূর্ণ জাকজমক সহকারে এ দুনিয়াতে বিস্তার লাভ করতে থাকবে। আর মুশরিকদের নিকট যতই অসহনীয় হোক না কেনো, আল্লাহ তীর নবীর প্রচারিত এ দীন ইসলাম অন্য সকল দীন তথা মত ও পথের ওপর বিজয় দান করবেন। ১০ থেকে ১৩ আয়াতে নিষ্ঠাবান মু'মিনদের লক্ষ্য করে বলা হয়েছে যে, দুনিয়া ও আখিরাতে সফলতা লাভের উপায় মাত্র একটি আর তাহলো আল্লাহ ও তার রাসূলের প্রতি সত্যিকারভাবে ও নিষ্ঠা সহকারে ঈমান আনা এবং আল্লাহর পথে জান-মাল দিয়ে জিহাদ করা । এর ফলে দুনিয়াতে বিজয় ও সাফল্য লাভ করা যাবে এবং | আখিরাতে আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়া যাবে ও চিরসুখের স্থান জান্নাত লাভ www.amarboi.org Wwww.i-onlinemedia.net
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।