| তারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। (মাআরিফ) | ৬. এখানে হাতিব রা.-এর ধারণাকে খণ্ডন করা হয়েছে। যে উদ্দেশ্যে তিনি | | কুরাইশদের নিকট গোপন পত্র লিখেছেন, তা যে সঠিক ছিলো না তার প্রমাণ পেশ | করা হয়েছে। বলা হয়েছে যে, তোমাদের আত্মীয়তা ও তোমাদের সন্তান-সন্ততি _ | যাদেরকে রক্ষার উদ্দেশ্যে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছো--তারা | তোমাদের কোনো কাজেই আসবে না। ৭. অর্থাৎ কিয়ামতের সেই কঠিন দিনে আল্লাহ তা'আলা মু'মিন ও কাফিরদের মধ্যে | ফায়সালা করে দেবেন। অতঃপর মু’মিনদেরকে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে আর | কাফিরদেরকে জাহানামের আযাবে প্রবেশ করাবেন । (সাফওয়া) এ আয়াতের আরো দুটো অর্থ হতে পারে ক £ তোমাদের মধ্যকার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়া হবে। অতঃপর আল্লাহর অনুগতদের জান্নাতে আর নাফরমানদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। দুই $ কিয়ামতের দিন প্রচণ্ড ভয়ের কারণে একে অপর থেকে পালিয়ে যাবে। যেমন | অপর আয়াতে বলা হয়েছে_- “সেদিন মানুষ নিজের ভাই থেকেও পালিয়ে যাবে।” (ফাতহুল কাদীর) ৮. হাতিব রা.-এর ঘটনা সম্পর্কে অবতীর্ণ এবং এ পর্যন্ত আলোচিত আয়াত তিনটি | থেকে নিমোক্ত বিষয়গুলো আমাদের সামনে সুস্পষ্ট হয়ে উঠে এক £ সুস্পষ্ট প্রমাণ ছাড়া শুধু সন্দেহ বা অনুমানের ওপর ভিত্তি করে কোনো | অবস্থায় কাউকে গ্রেফতার করার কোনো অধিকার কোনো শাসকের নেই । তাছাড়া বন্ধ অবস্থায় গোপন পন্থায় কারো বিরুদ্ধে কোনো মুকদ্দমা চালানোর কোনো বিধানও ইসলামে নেই । দুই $ সাহাবায়ে কিরাম নিষ্পাপ ছিলেন না। মানবীয় দুর্বলতার কারণে তাদের দ্বারাও ভুল-ক্রুটি হওয়া স্বাভাবিক ছিলো এবং হয়েছেও। তবে তারা ভুলের ওপর | কায়েম ছিলো না । সুতরাং তাদের দ্বারা সংঘটিত ভুল-ক্রটি এবং তা থেকে তাদের নিজেদেরকে শোধরানোর বিষয় থেকে শিক্ষা লাভের জন্য সেসব বিষয়ে আলোচনা করা বৈধ । যদি তা না হতো তাহলে আল্লাহ তা'আলার কিতাবে, রাসূলের হাদীস এবং মুহাদ্দিসীনে কিরামের বর্ণনায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হতো না। তিন ঃ কোনো ব্যক্তির কোনো কাজের বাহ্যিক অবস্থা বিচার করে সিদ্ধান্ত গহণ করা | { উচিত নয়। বরং যার দ্বারা কাজটি সংঘটিত হয়েছে তার অতীত জীবন, স্বভাব-চরিত্র, | চাল-চলন, লেনদেন এবং কাজটির ব্যাপারে তার বক্তব্য ইত্যাদি বিষয়ও সিদ্ধান্ত | [TE গত হর IR শ. শ. কু. ১৩/৭ পারা £ ২৮ www.amarboi.org Wwww.i-onlinemedia.net
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।