চি ক্ষতিকর কোনো কাজের তৎপরতার সাথে জড়িত না থাকে, তবে তাদের সাথেঁী | মানবিক প্রীতিপূর্ণ ও দয়া-অনুখহের আচরণ করতে কোনো দোষ নেই ৷ সূরার শেষ | ১৩ আয়াতটিও এ প্রথম অংশের সাথে সম্পর্কিত । I সূরার ১০ ও ১১ আয়াতে তথা সূরার দ্বিতীয় অংশে চিরদিনের জন্য মুসলমানদের | | একটি গুরুত্বপূর্ণ সমস্যার ফায়সালা দিয়েছেন। মদীনায় এমন অনেক মুহাজির মুসলমান ছিলো, যাদের স্ত্রীরা কাফির অবস্থায় মক্কায় রয়ে গিয়েছিলো । আবার এমন | মুসলিম মহিলাও মদীনায় হিজরত করে এসেছিলো যাদের স্বামীরা কাফির অবস্থায় মন্ধায় থেকে গিয়েছিলো । এমতাবস্থায় তাদের বৈবাহিক বন্ধন অটুট আছে কিনা এ সমস্যা দেখা দিয়েছিলো । আল্লাহ তা'আলা ফায়সালা দিলেন যে, মুসলমান নারীর জন্য | কাফির স্বামী হালাল নয় এবং মুসলমান পুরুষের জন্যও কাকির স্ত্রী হালাল নয়। সূরার ১২ আয়াত তথা শেষ অংশে রাসূলুল্লাহ সা.-কে নির্দেশ দেয়া হয়েছে যে, জাহেলী | যুগে আরব সমাজে নারীদের মধ্যে যেসব বড় বড় দোষ-ক্রুটি ও গুনাহের কাজ বিস্তার | লাভ করেছিলো সেসব নারীদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের থেকে এ | মর্মে প্রতিশ্রর্ণত নিতে হবে যেনো তারা ভবিষ্যতে সেসব কাজ না করে এবং রাসূলের | নির্দেশিত কল্যাণের পথে তারা চলে। www.amarboi.org Wwww.i-onlinemedia.net
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।