শব্দে শব্দে আল কুরআন ১৩ তম খণ্ড
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

সূরাটিকে ‘মুমতাহিনা’ বা ‘মুমতাহান'’ দু'ভাবে নামকরণ করা যেতে পারে। ‘মুমতাহিনা’ অর্থ পরীক্ষা খহণকারী। আর '“মুমতাহানা’ অর্থ পরীক্ষিত স্ত্রীলোক । যেসব স্ত্রীলোক মঙ্কা থেকে হিজরত করে মদীনায় আসবে এবং নিজেকে মুসলমান বলে দাবী করবে, তাদেরকে পরীক্ষা করার নির্দেশ সূরার ১০ আয়াতে বলা হয়েছে। আর এজন্যই এ সূরার উক্ত নামকরণ করা হয়েছে। নাখিল্লের সময্সকান্ল B এ সূরায় উল্লিখিত দু'টি ঘটনা এবং সূরার শেষের দিকে উল্লিখিত তৃতীয় একটি ঘটনা থেকে প্রমাণিত হয় যে, সূরাটি ৬ষ্ঠ হিজরীর হুদায়বিয়ার সন্ধিচুক্তির পর এবং মন্ধা বিজয়ের পূর্বেকার এ মধ্যবর্তী সময়ে নাযিল হয়। আহ্োচ্য বিষয় এ সূরাটিকে আলোচ্য বিষয়ের আলোকে তিনটি অংশে বিভক্ত করা যায়৷ প্রথম | অংশ ১ থেকে ৯ আয়াত পর্যন্ত । এ অংশে রাসূল সা.-এর সাহাবী হাতিব ইবনে আবূ | বালতাআ রা. যিনি বদর যুদ্ধে অংশখ্রহণ করেছিলেন, তার একটি কাজের কঠোর সমালোচনা করা হয়েছে এবং এ জাতীয় কাজ থেকে মুসলমানদেরকে কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়েছে। হাতিব ইবনে আবূ বালতাআ রা. মক্কা বিজয়ের অল্প নিকট একটি চিঠি লিখেছিলেন এবং মন্ধা থেকে আগত এক মহিলার মাধ্যমে কুরাইশ | নেতাদের নিকট গোপনে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। চিঠিতে তিনি রাসূলুল্লাহ্‌ সা.- এর একটি গুরুত্বপূর্ণ গোপন সামরিক তথ্য শত্রুদের জানিয়ে দিতে চেষ্টা করেছিলেন। | তীর খেয়াল ছিলো যে, এ চিঠির কারণে মক্কায় অবস্থানরত তার স্রী-পুত্র-পরিজন কাফিরদের যুলুম-অত্যাচার থেকে নিরাপদে থাকবে৷ কিন্তু এ চিঠি দ্বারা মুসলমানদের যে বিরাট ক্ষতি সাধিত হবে তার ধারণা তিনি করতে পারেননি । আল্লাহ তা'আলা যথাসময়ে তার রাসূলকে এ সম্পর্কে জানিয়ে দেন এবং সেই মহিলার নিকট থেকে চিঠিটি উদ্ধার করা হয় এবং মুসলমানরা আসন্ন এক বিরাট ক্ষতি থেকে রক্ষা পায় । সূরায় এ অংশে হাতিব রা.-এর এ কাজের সমালোচনা করে মুসলমানদেরকে এ বলে সতর্ক করে দেয়া হয় যে, কোনো অবস্থায়, কোনো উদ্দেশ্যেই কোনো ঈমানদার যেনো ইসলামের শত্রু কাফিরদের সাথে ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক না রাখে এবং এমন কোনো কাজও যেনো তারা না করে যা ইসলাম ও কুফরের মুকাবিলায় কাফিরদের জন্য কোনো প্রকার . 8 ২৮ . . . www.amarboi.org Wwww.i-onlinemedia.net

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।