ত) 9 ১৯. ‘শুহ্হা’ হলো লোভাতুর কৃপণতা ৷ নিজের সম্পদ অন্যকে না দেয়া 'শুহ্হা” ২ | নয়। বরং অন্যের সম্পদের প্রতি লোভ করাকে “শুহ্হা’ বলা হয়। অর্থাৎ যাদেরকে | মনের এরূপ কৃপণতা থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফলকাম । কুরআন মাজীদে কৃপণতার নিন্দা করা হয়েছে। জাবির ইবনে আবদুল্লাহ রা. | বলেছেন, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, তোমরা সকলে লোভাতুর কার্পণ্য থেকে | বেঁচে থাকো; কেননা লোভাতুর কার্পণ্যই তোমাদের পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করেছে। তাদেরকে নিজেদের রক্তপাতে উদুদ্ধ করেছেন এবং এ লোভাতুর কার্পণ্যের প্ররোচনায়ই তারা নিজেদের জন্য হারাম বস্তুগুলোকে হালাল করে নিয়েছে। (বুখারী, মুসলিম) ২০. এখানে মুহাজির ও আনসারদের পরে মুসলিম উম্মাহর সাধারণ মুসলমানদের প্রশংসা করা হয়েছে এবং ‘ফাই’-এর সম্পদে যে তাদেরও অধিকার আছে সে কথা উল্লেখ করা হয়েছে। এ আয়াত কুরআন মাজীদের এমন একটি গুরুত্বপূর্ণ আইনগত সিদ্ধান্ত যার মাধ্যমে ওমর রা. ইরাক, শাম (সিরিয়া) ও মিসরের বিজিত এলাকাসমূহের ভূমি ও অর্থ-সম্পদ এবং সেসব দেশের আগেকার সরকার ও শাসকদের বিষয়-সম্পদের নতুনভাবে বন্দোবস্তের ব্যবস্থা করেছিলেন। এসব সম্পদ তিনি যোদ্ধাদের মধ্যে বণ্টন করে | দেননি । কোনো কোনো সাহাবী এসব বিজিত সম্পদ সৈনিকদের মধ্যে বণ্টন করে | দেয়ার আবেদন জানালে তিনি এ আয়াতের বরাত দিয়ে জওয়াব দেন যে, আমার | সামনে ভবিষ্যত বংশধরদের প্রশ্ন না থাকলে আমি যে দেশই অধিকৃত হতো তার সব সম্পদই যোদ্ধাদের মধ্যে বষ্টন করে দিতাম । যেমন রাসূলুল্লাহ সা. খায়বরের সম্পদ বণ্টন করে দিয়েছিলেন (কুরতুবী, মাআারিফ, তাফহীম) ওমর রা.-এর এ বক্তব্যের পর সাহাবায়ে কিরামের একমত্যের ভিত্তিতে এসব বিজিত অঞ্চল সাধারণ মুসলমানদের জন্য ‘ফাই’ হিসেবে রেখে দেয়া হয়। যারা এসব জমির চাষাবাদের কাজ করছে তাদের হাতেই জমি চাষাবাদের দায়িত্ব দিয়ে দেয়া হয় এবং এর ওপর খারাজ ও জিযইয়া বসিয়ে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। (কিতাবুল খারাজ, আহকামুল কুরআন, তাফহীম) | আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে, চাষাবাদের এ অধিকার বংশানুক্রমে তাদের অধস্তন পুরুষরা লাভ করতে থাকবে ; কিন্তু এ জমির মালিক তারা নয়। মুসলিম উন্মাহ-ই এ জমির মূল মালিক । (কিতাবুল আমওয়াল, তাফহীম) এ সিদ্ধান্তের ভিত্তিতে বিজিত দেশসমূহের যেসব ধন-মাল মুসলিম উশ্মাহর সামষ্টিক ও জাতীয় মালিকানারূপ চিহ্নিত করা হয়েছিলো সেগুলো হলো_- (১) যেসব জমি ও অঞ্চল কোনো প্রকার সন্ধির ফলে ইসলামী রাষ্ট্রের করায়ত্ব হবে। (২) কোনো অঞ্চলের লোকেরা যুদ্ধ ছাড়াই মুসলমানদের নিকট নিরাপত্তার আশ্রয় লাভের জন্য যেসব ‘ফিদইয়া’ তথা বিনিময় মূল্য, খারাজ বা ভূমিকর এবং জিযইয়া |, বা নিরাপত্তা কর দিতে প্রস্তুত হবে, তা। শ. শ. কু. ১৩/৪ পারা £ ২৮ www.amarboi.org Wwww.i-onlinemedia.net
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।